বাংলা সংবাদ ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশিদের গ্রিনকার্ড পাওয়া কঠিন করতে নতুন নিয়মের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের গ্রিনকার্ড পাওয়ার প্রক্রিয়া আরও কঠোর করার প্রস্তাব দিয়েছে দেশটির শ্রম বিভাগ। নতুন নিয়ম কার্যকর হলে বিদেশি কর্মীদের স্থায়ীভাবে নিয়োগের আগে মার্কিন কর্মীদের অগ্রাধিকার দিতে হবে নিয়োগকর্তাদের।

 

সোমবার (১৬ নভেম্বর) প্রস্তাবিত নতুন বিধিমালার কথা জানায় মার্কিন শ্রম বিভাগ। উচ্চ দক্ষতা ও উচ্চ বেতনের চাকরিতে মার্কিন নাগরিকদের সুযোগ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কিন শ্রমমন্ত্রী কিথ সোন্ডারলিং বলেন, বিদ্যমান নিয়মের সুযোগ নিয়ে অনেক প্রতিষ্ঠান মার্কিন কর্মীদের পর্যাপ্ত বিবেচনা না করেই বিদেশি কর্মীদের গ্রিনকার্ড স্পনসর করছে।

 

তিনি বলেন, ‘আমেরিকান কর্মীরা বিশ্বের সেরা। চাকরির ক্ষেত্রে প্রথম ও সেরা সুযোগগুলো তাদেরই প্রাপ্য।’ প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বিদেশি কর্মীদের আগে মার্কিন কর্মীদের নিয়োগের সুযোগ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। দেশটির শ্রম বিভাগের মতে, প্রায় ২০ বছর পর স্থায়ী শ্রমিক সনদ (পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন) কর্মসূচিতে সবচেয়ে বিস্তৃত সংস্কারের উদ্যোগ এটি।

 

প্রস্তাবিত নিয়মে নিয়োগকর্তাদের চাকরির বিজ্ঞাপন ছাপানোর পরিবর্তে অনলাইনে প্রচার করতে হবে। পাশাপাশি কোনো পদে নিয়োগের জন্য অন্তত ৯০ দিন বিজ্ঞাপন দিতে হবে এবং যোগ্য মার্কিন কর্মীদের নিয়োগে আন্তরিক প্রচেষ্টা চালানোর প্রমাণ দেখাতে হবে। বিদেশি কোনো নির্দিষ্ট কর্মীকে নিয়োগ দেওয়ার সুবিধার্থে চাকরির শর্ত সাজানোর সুযোগও বন্ধ করার প্রস্তাব করা হয়েছে।

 

এ ছাড়া ফিজিক্যাল থেরাপিস্ট, নার্স এবং বিজ্ঞান ও শিল্পকলায় বিশেষ দক্ষতাসম্পন্ন কর্মীদের ক্ষেত্রে শ্রমবাজার যাচাই ছাড়াই সনদ পাওয়ার যে প্রশাসনিক ছাড় ছিল, তা তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

 

গত দুই বছরের মধ্যে যেসব প্রতিষ্ঠান মার্কিন কর্মীদের ছাঁটাই করেছে, তারা একই বা কাছাকাছি ধরনের পদে বিদেশি কর্মী নিয়োগের জন্য শ্রম বিভাগের সনদ চাইতে পারবে না। প্রস্তাবটি ফেডারেল রেজিস্টারে প্রকাশের পর সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ৬০ দিনের মধ্যে মতামত জানাতে পারবেন। তবে এটি এখনো প্রস্তাবিত বিধিমালা, চূড়ান্তভাবে কার্যকর হয়নি।

 

সূত্র: আনাদলু এজেন্সির

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক পুলিশের বিশেষ ইউনিট নিয়ে বড় সিদ্ধান্ত মামদানির

১

বিদেশিদের গ্রিনকার্ড পাওয়া কঠিন করতে নতুন নিয়মের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

২

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান

৩

আশ্রয়প্রার্থীদের প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা, এবার সুপ্রিম কোর্টে আইনি লড়াই

৪

মার্কিন রণতরী রুজভেল্ট মধ্যপ্রাচ্যে, নতুন সংঘাতের আশঙ্কা

৫

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ

৬

যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে প্রস্তুত ওয়াশিংটন

৭

নিউইয়র্কে NYPD ফ্যামিলি ডে উদযাপন, গর্বের সঙ্গে অংশ নিল BAPA

৮

মিশিগানে ইহুদি ভোটারদের অর্ধেক সমর্থন পেয়েছেন আবদুল এল-সাইয়েদ

৯

ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মাঠে নামছে ডেমোক্র্যাটরা

১০

অবসরকালীন সঞ্চয়ে নতুন সুযোগ, ২০২৭ সালে ৪০১(কে) সীমা বাড়াল আইআরএস

১১

চাকরিভিত্তিক গ্রিনকার্ডে নতুন নিয়মের উদ্যোগ, বাড়তে পারে নিয়োগকর্তাদের দায়িত্ব

১২

মেটার বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা আরোপ করল ইতালি

১৩

ওয়ার্ক পারমিট নিয়ে নতুন দাবি, অভিবাসীদের পক্ষে সরব ডেমোক্র্যাট আইনপ্রণেতারা

১৪

এক টেবিলে ট্রাম্প, সি ও পুতিন, বদলে যেতে পারে বিশ্বরাজনীতির সমীকরণ

১৫

যুক্তরাষ্ট্রে অভিবাসী ধরপাকড়ে নতুন উদ্বেগ, আইসের হেফাজতে ৮ বছরের শিশু

১৬

হোয়াইট হাউস ছাড়ার আগে নতুন দেশে হামলার ইঙ্গিত ট্রাম্পের

১৭

মার্কিন সিনেটের ইতিহাসে প্রথম, কোরআন ছুঁয়ে শপথ নেবেন মুসলিম সিনেটর

১৮

২০২৬ সালে যুক্তরাষ্ট্র থেকে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বহিষ্কার

১৯

ইরানের সঙ্গে সমঝোতা নয়, ভ্যান্সকে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগের নির্দেশ

২০