৬ অগাস্ট ২০২২, ৭:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৬০টিরও বেশি দেশ চীনের পাশে আছে: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়

শুক্রবার (৬ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র হুয়া ছুন ইং বলেন, ন্যান্সি পেলোসির কথিত তাইওয়ান সফরের বিরুদ্ধে ইতোমধ্যেই ১৬০টিরও বেশি দেশ সোচ্চার হয়েছে, তীব্র নিন্দা জানিয়েছে।
মুখপাত্র বলেন, এসব দেশ এ সফরকে উস্কানিমূলক, অত্যন্ত বেপরোয়া, ও দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যায়িত করেছে। দেশগুলো ‘এক চীন নীতি’ মেনে চলার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে।

এদিকে, শ্রীলংকার প্রেসিডেন্ট রানিল বিক্রমাসিংহে সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, তাঁর দেশ দৃঢ়ভাবে ‘এক-চীন নীতি’ এবং জাতিসংঘের সনদে বর্ণিত জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার নীতিমালা মেনে চলবে।

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি চীনা রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠকে বলেছেন, তাঁর দেশ ‘এক চীন নীতি’ মেনে চলবে।

থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, চীনের জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে তাঁর দেশ।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ দূত এক বিবৃতিতে বলেছেন, পশ্চিমা দেশগুলো তাইওয়ান ও ইউক্রেন ইস্যুতে দ্বৈতনীতি পরিহার করে চলবে বলে তাঁর দেশ আশা করে।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার পক্ষে আমিরাত। দেশটি ‘এক চীন নীতি’-কেও সম্মান করে যাবে।

আফগান অস্থায়ী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, তাঁর দেশ ‘এক চীন নীতি’ মেনে চলবে। অপর দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনকারী উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকতে সকল দেশের প্রতি আহ্বান জানায় কাবুল।

অল ইন্ডিয়া অ্যাডভান্সমেন্ট অ্যালায়েন্স অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এক বিবৃতিতে পেলোসির কথিত তাইওয়ার সফরের তীব্র নিন্দা জানান।

(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন। )

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০