বাংলা সংবাদ ডেস্ক
৪ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি মেডিকেয়ারে থাকা দুই কোটিরও বেশি প্রবীণ নাগরিককে এককালীন ৯০ ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। মাসিক চিকিৎসা বিমার প্রিমিয়ামের খরচ কিছুটা লাঘব করতে এই অর্থ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

 

শুক্রবার (২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, মেডিকেয়ার ইমপ্রুভমেন্ট ফান্ড থেকে এই অর্থ দেওয়া হবে। কংগ্রেস মেডিকেয়ারের ‘ফি-ফর-সার্ভিস’ কর্মসূচি উন্নয়নে ওই তহবিলে দুই বিলিয়ন ডলার বরাদ্দ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

 

হোয়াইট হাউস পরিকল্পনার কিছু বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। যোগ্য অধিকাংশ প্রবীণ অক্টোবরের শুরুতেই সরাসরি ব্যাংক হিসাবে ৯০ ডলার পাবেন। যাদের সরাসরি ব্যাংক হিসাব নেই, তাদের মেডিকেয়ারে নিবন্ধিত ঠিকানায় চেক পাঠানো হবে। এসব চেকও অক্টোবরের শুরুতেই পৌঁছে যাবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

 

আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগেই ট্রাম্পের এই ঘোষণা এসেছে। ওই নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছে রিপাবলিকান পার্টি। বর্তমানে সিনেট ও প্রতিনিধি পরিষদ দুই কক্ষেই দলটির সংখ্যাগরিষ্ঠতা থাকলেও তা খুবই সীমিত। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও জ্বালানি তেলের উচ্চ মূল্যের কারণে আমেরিকার সাধারণ মানুষের ওপর চাপ বেড়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প সাম্প্রতিক সময়ে ভোটারদের জন্য বেশ কয়েকটি আর্থিক সুবিধার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে সব প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে পাঁচ হাজার ডলারের চেক দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে গত মাসে তিনি বলেছিলেন। তবে এ প্রস্তাব নিয়ে অর্থনীতিবিদ, বিশ্লেষক এবং দলের কিছু আইনপ্রণেতাও সংশয় প্রকাশ করেছেন। ট্রাম্প প্রশাসন প্রায় ১০ লাখ নাগরিককে ৫০০ ডলার করে দেওয়ার আরেকটি উদ্যোগ নিয়েছে। সাশ্রয়ী স্বাস্থ্যসেবা আইন বা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় স্বাস্থ্যবিমা কেনা ব্যক্তিদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হয়েছিল। ওই অর্থ ফেরত দেওয়ার অংশ হিসেবেই ৫০০ ডলার দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

২

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

৩

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

৪

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

৫

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৬

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

৭

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

৮

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

৯

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১০

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১১

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১২

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১৩

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১৪

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১৫

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৬

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

১৭

ষাট পেরিয়ে নতুন শুরু: কর্নেল স্যান্ডার্সের জীবন ও কেএফসির বিশ্বজয়ের গল্প

১৮

মিশিগানে আবাসনসংকট: স্থানীয় কর্তৃপক্ষ আর কত দিন দায় এড়াবে?

১৯

কলম্বাস দিবস: উৎসবের আড়ালে চাপা পড়ে থাকা আমেরিকার আরেক ইতিহাস

২০