২ অগাস্ট ২০২২, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাট এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়ারেন শহরের সো-পার্কে ‘গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান’- এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এ জেড এম ওবায়দুল্লাহের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বনভোজন কমিটির আহবায়ক আব্দুল লতিফ বাবুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা অধ্যাপক অবিনাশ চৌধুরী, মিসেস ফারুক, অবিভক্ত আলীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুবনেতা আবুল কাশেম মো: আনোয়ার সাদাত, কানাইঘাট প্রেসক্লাবের প্রেসিডেন্ট, এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি শাহজাহান সেলিম বুলবুল, নিউজার্সির কমিউনিটি নেতা মাহফুজুর রহমান রুমন ও মোঃ লুৎফর উদ্দিন।

সভাপতি তাঁর বক্তব্যে অতিথিবৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দ, সকল পর্যায়ের স্পন্সরবৃন্দ, সংগঠনের সদস্যবৃন্দ ও তাঁদের পরিবারবর্গ এবং সফল আয়োজনে কার্যকর ভূমিকা পালনকারী সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটির প্রবীণ মুরব্বি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম আহমেদ, মিশিগান বিএনপির সভাপতি আকমল চৌধুরী, মিশিগান স্টেট আওয়ামীলীগের সভাপতি ফারুক আহমেদ চান, মিশিগান মহানগর আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর মাখন, হ্যামট্রামিক সিটি কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, কমিউনিটি নেতা নজরুল রহমান, সাবেক কাউন্সিলম্যান আবু মুসা, কমিউনিটি নেতা সাকের উদ্দিন সাদেক, মোঃ আহাদ, বিয়ানীবাজার সমিতির সভাপতি আজমল হোসেন, খাজা শাহাব আহমেদ, মোঃ মোতালেব, নুরুল ইসলাম বাঙ্গালি, নজরুল চেয়ারম্যান, আজিজ সুমন, ইঞ্জি মোঃ আহাদ, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সোলেমান, সালেহ আহমেদ বাদল, রাব্বি আলম, আরমানি আসাদ, রুহুল আলম, মুর্শেদ আহমেদ, আকিকুল হক শামিম, শিমু রহমান, পাবেল আনসারী, সায়ীদ রায়হান, মাহতাবুর রহমান টিপু, মোঃ ফারিশ, মাকসুদ আহমেদ, ইয়াসিন আহমেদ, ফরিদ আহমেদ, কোম্পানীগঞ্জ বিনপির সহসভাপতি আব্দুর রকিব, মোঃ আজিজ, মোঃ শাহাবুদ্দিন, আলমগীর আলী, ফিরুজ মিয়া, লিয়াকত আলী, মাহবুবে রাব্বি, বদরুদ্দোজা জুনেদ, মাহবুব আলমগীর,আব্দুল বাসিত, মকবুল জাবেদ এসোসিয়েশনের সহ সভাপতি মোঃ রমিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক তরিক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাজাহান রহমান মফিজ, প্রচার সম্পাদক দিলওয়ার হোসেন, প্রবাসী বিষয়ক সম্পাদক হেলাল আবেদীন, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফয়সল, কার্যকরী সদস্য আব্দুল খালিক, সম্মানিত সদস্য ইফতেখার হেলাল প্রমুখ।

আরও বক্তব্য রাখেন জালাল উদ্দিন, মোহাম্মদ কামাল আবেদীন, মোহাম্মদ জয়নাল উদ্দিন, গোলাম আজম মাসুক, রোসেন্দ্র দাস, নিজাম উদ্দিন, আব্দুল হক, মোহাম্মদ সুয়েব, ওলিউর রহমান, রানু মিয়া, মনির উদ্দিন, মোহাম্মদ মুসা প্রমূখ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন টিবিএন-২৪ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পিনাকি তালুকদার, বাংলাদেশ প্রতিদিন মিশিগান প্রতিনিধি আশিক রহমান, ঢাকা পোস্ট এবং যুগান্তরের মিশিগান প্রতিনিধি তোফায়েল রেজা সুহেল।

অনুষ্ঠানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী জিন্নাহ খান ও জিল্লুর আহমেদ।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ও কমিউনিটি নেতৃবৃন্দ শুভেচ্ছা উপহার গ্রহণ করেন। বিকেল ৫টায় অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র।প্রথম পুরস্কার একটি ‘টয়োটা কার’ বিজয়ী ফিরুজ মিয়াসহ সকল বিজয়ী প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। কারটি সংগঠনের জন্য স্পন্সর করেন সংগঠনের সদস্য আব্দুল মালিক ও কয়েস আহমেদ।

এ সময় ফেসবুকে অনুষ্ঠানের লাইভ সম্প্রচার দেখে বাংলাদেশ থেকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ অনুষ্ঠানের খোঁজ-খবর নেন।

সবার প্রতি শুভেচ্ছা জানান এবং যুক্তরাষ্ট্র সফরে এলে সাক্ষাতের আশাবাদ ব্যক্ত করেন।এর আগে সকাল সাড়ে দশটায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বনভোজন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি ফারুক আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথিবৃন্দ এবং সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ। বেলা ১১টায় শুরু হয় ক্রীড়ানুষ্ঠান। পুরুষ-মহিলা, যুবক-যুবতী, কিশোর-কিশোরী ও শিশুদের জন্য আয়োজিত বিভিন্ন ইভেন্টে সংশ্লিষ্ট সবার স্বতস্ফুর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

বেলা আড়াইটায় উপস্থিত সবাই কার্যকরী সদস্য নজরুল ইসলাম বদরুলের সৌজন্যে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। সন্ধ্যে সাড়ে আটটায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বনভোজন আয়োজনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মাটিতে একখণ্ড গোয়াইনঘাটকে মিশিগানের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নিকট উপস্থাপনের জন্য এসোসিয়েশনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস রিলিজ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ২৩ নম্বর ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মারজান হোসেন

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

সেনেগালের শিরোপা বাতিল, চ্যাম্পিয়ন ঘোষণা মরক্কো

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউটিউবেই মিলবে বিশ্বকাপের হাইলাইটস, ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন

ওয়ারেন অ্যাথলেটিক্স ক্লাব মিশিগান ব্যাডমিন্টন কমিউনিটির জন্য বার্ষিক কমিউনিটি ইফতার আয়োজন করে

গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান, এর বিশাল ইফতার মাহফিল – ২৬ অনুষ্ঠিত

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১০

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

১১

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

১২

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

১৪

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

১৫

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

১৭

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১৮

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১৯

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

২০