বাংলা সংবাদ ডেস্ক
৯ জুলাই ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

ফুটবল বিশ্বকাপের ফাইনাল মানেই শিরোপা নির্ধারণের উত্তেজনা। তবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল এবার শুধু মাঠের লড়াই নয়, বিনোদনের দিক থেকেও নতুন ইতিহাস গড়তে যাচ্ছে। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে অনুষ্ঠিত হবে হাফটাইম শো, যেখানে পারফর্ম করবেন বিশ্বের জনপ্রিয় সংগীত তারকারা।

 

 

বুধবার (৮ জুলাই) আয়োজকরা হাফটাইম শোতে অংশ নেওয়া শিল্পীদের তালিকা প্রকাশ করেছে। আগামী ১৯ জুলাই (বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা) নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। ম্যাচের বিরতিতে ১১ মিনিটের এই বিশেষ সংগীতানুষ্ঠান বিশ্বকাপের ইতিহাসে প্রথম।

 

 

এই বিশেষ আয়োজনে মঞ্চে থাকবেন জাস্টিন বিবার, শাকিরা, ম্যাডোনা, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস, নাইজেরিয়ার আফ্রোবিট তারকা বার্না বয়, ভেনেজুয়েলার খ্যাতিমান কন্ডাক্টর গুস্তাভো দুদামেল এবং নিউইয়র্কের পিএস২২ কোরাস। তাদের সঙ্গে পরিবেশনায় অংশ নেবে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লেও। পুরো অনুষ্ঠানের সৃজনশীল তত্ত্বাবধান করছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।

 

 

তবে এই আয়োজনের উদ্দেশ্য শুধু দর্শকদের বিনোদন দেওয়া নয়। হাফটাইম শো থেকে প্রাপ্ত অর্থ ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে দেওয়া হবে। বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি তহবিল গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে এই উদ্যোগ।

 

 

বিশ্বকাপের ইতিহাসের প্রথম হাফটাইম শোতে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাস্টিন বিবার। এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্বকাপ এমন একটি আসর, যা পুরো পৃথিবীকে এক সুতোয় গেঁথে রাখে। এই ঐতিহাসিক আয়োজনের অংশ হতে পারা তার জন্য গর্বের, আর শিশুদের শিক্ষার জন্য কাজ করার উদ্যোগ তাকে আরও অনুপ্রাণিত করেছে।

 

 

বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ এর অন্যতম শিল্পী বার্না বয়ও এই আয়োজনকে বিশেষ সম্মান হিসেবে দেখছেন। তিনি বলেন, বিশ্বকাপের ফাইনালে আফ্রিকার প্রতিনিধিত্ব করা যেমন গর্বের, তেমনি এটি বড় দায়িত্বও। জানা গেছে, শাকিরার সঙ্গে গাওয়া এই অফিসিয়াল থিম সংটিও হাফটাইম শোতে পরিবেশিত হতে পারে।

 

 

শুধু সংগীত তারকারাই নন, শিশুদের জন্যও থাকছে বিশেষ আকর্ষণ। জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’ এর পরিচিত চরিত্রগুলোর পাশাপাশি কারমিট দ্য ফ্রগ ও মিস পিগিও এই আয়োজনে অংশ নেবে ফুটবল বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান দীর্ঘদিনের ঐতিহ্য হলেও ম্যাচের বিরতিতে হাফটাইম শো এবারই প্রথম। আমেরিকান ফুটবলের সুপার বোলের জনপ্রিয় হাফটাইম শোর আদলে এই আয়োজন করছে ফিফা।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

১

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

২

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৩

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৪

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৫

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৬

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৭

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৮

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৯

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১০

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১১

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১২

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৩

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৪

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৫

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৬

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৭

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৮

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৯

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

২০