২৩ জুলাই ২০২২, ১১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘মেড ইন বাংলাদেশ উইক’-এর ওয়েবসাইট চালু

চলতি বছরের ১২-১৮ নভেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিতব্য ‘মেড ইন বাংলাদেশ উইক’-এর অফিসিয়াল ওয়েবসাইট চালু করা হয়েছে। এই (https://www.madeinbangladeshweek.com/) ওয়েবসাইটে অনুষ্ঠানের বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। 

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশি পোশাক শিল্পকে বৈশ্বিক প্ল্যাটফর্মে পৌঁছানোর লক্ষ্যে বিজিএমইএ, বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের (বিএই) সাথে যৌথভাবে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করবে।

এই ইভেন্টের লক্ষ্য হচ্ছে এই সেক্টরের উন্নয়ন প্রদর্শন করা, বিশেষ করে কর্মক্ষেত্রে নিরাপত্তা, পরিবেশগত স্থায়িত্ব এবং শ্রমিকদের সুস্থতার ক্ষেত্রে এর উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরা।

এগিয়ে যাওয়ার গল্প বলার পাশাপাশি, বাংলাদেশের পোশাক শিল্পের সম্ভাবনা, এর সমৃদ্ধি, সামর্থ্য এবং সারা বিশ্বের ক্রেতাদের কাছে ভবিষ্যতের অগ্রাধিকারমূলক বিষয়াদি  স্টেকহোল্ডার এবং অংশগ্রহণকারিদের কাছে তুলে ধরা হবে।

বিজিএমইএ-এর নেতৃবৃন্দ। ছবি সংগৃহীত।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্টেকহোল্ডারদের মধ্যে আলোচনায় কীভাবে বাংলাদেশের পোশাক খাতকে একটি টেকসই পদ্ধতিতে প্রবৃদ্ধির গতি অব্যাহত রাখা যায় এবং পাশাপাশি কীভাবে অর্থনীতি, পরিবেশ এবং জনগণের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে সে বিষয়ে আলোচনা করা হবে।

‘মেড ইন বাংলাদেশ উইক’-এ দেশীয় এবং সহযোগী দেশের সরকারের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, নিয়োগকর্তা, বেসরকারি খাত, শ্রমিকদের প্রতিনিধি, সুশীল সমাজ, বিভিন্ন ব্র্যান্ডের প্রতিনিধি, ক্রেতা এবং শিক্ষাবিদসহ এই শিল্প সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

সপ্তাহব্যাপী এই ইভেন্টের মধ্যে থাকবে ৩৭তম ইন্টারন্যাশনাল অ্যাপারেল ফেডারেশন (আইএএফ) ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন, ৩য় ঢাকা অ্যাপারেল সামিট, বাংলাদেশ অ্যাপারেল এক্সপোজিশন, বাংলাদেশ ডেনিম এক্সপো, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সাসটেইনেবল লিডারশিপ অ্যাওয়ার্ড (টিএসএল), সাসটেইনেবল ফ্যাশন অ্যাওয়ার্ড, মেড ইন বাংলাদেশ উইক ফটোগ্রাফি অ্যাওয়ার্ড, এনআরবি অ্যাওয়ার্ড এবং  ফ্যাশন অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল, বিজিএমইএ ইনোভেশন সেন্টারের গ্লোবাল লঞ্চিং ইত্যাদি।

বিজিএমইএ আরও জানায়, আইএএফ, বিজিএমইএ এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহযোগিতায় আইএএফ কনভেনশনের আয়োজন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০