বাংলা সংবাদ ডেস্ক
২ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের মঞ্চে বর–কনের কুস্তি

বিয়ের অনুষ্ঠানে কুস্তি লড়ছেন বর–কনেছবি: এক্স থেকে

বিয়ের আসরে গানবাজনা, নাচ কিংবা বর-কনের আংটি বদল তো নিয়মিতই দেখা যায়। কিন্তু জমকালো বিয়ের মঞ্চকে যদি আচমকা বানিয়ে ফেলা হয় কুস্তির রিং আর সেখানে যদি সংসারের খাটুনি ও ঘরকন্নার কাজ থেকে রেহাই পাওয়ার শর্তে খোদ বর-কনে কুস্তি লড়াইয়ে মেতে ওঠেন, তবে কেমন হবে? ঠিক এমন এক মজার ও অদ্ভুত ঘটনা ঘটেছে চীনে।

 

দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝৌ প্রদেশের জুনি শহরে পেশাদার কুস্তিগির হে ইনশেং ও তাঁর কনে নিজেদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে এ ব্যতিক্রমী আয়োজন করেন। প্রথাগত কোনো পারফরম্যান্স বা খেলার পরিবর্তে অতিথিদের তাক লাগিয়ে দিয়ে মঞ্চের মাঝখানে তৈরি করা হয় আস্ত একটি কুস্তির রিং। শর্ত ছিল একটাই—যিনি কুস্তিতে জিতবেন, বিয়ের পর তাঁকে আর ঘরের কোনো কাজ করতে হবে না।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বর-কনে অত্যন্ত নাটকীয়ভাবে রিংয়ে প্রবেশ করছেন এবং আমন্ত্রিত অতিথিরা উল্লাসে ফেটে পড়ে নিজেদের ফোনে সেই মুহূর্ত ধারণ করছেন। শুধু বর-কনেই নন, তাঁদের রেসলার বন্ধুরাও এ রোমাঞ্চকর আয়োজনে যোগ দিয়ে নানা ধরনের চমৎকার কুস্তির কৌশল প্রদর্শন করেন।

 

বেশ কয়েক রাউন্ড হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চূড়ান্ত রাউন্ডে বরকে কুপোকাত করে জয় ছিনিয়ে নেন কনে। রেফারি যখন কনেকে বিজয়ী ঘোষণা করে বরকে পরাজিত হিসেবে ঘরকন্নার সব কাজের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিলেন, তখন পুরো অনুষ্ঠানে হাসির রোল পড়ে যায়। পরে বরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চীনা গণমাধ্যমকে বলেন, পুরো বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিকল্পনা করা হয়েছিল। নিরাপত্তার খাতিরে এতে শুধু প্রশিক্ষিত কুস্তিগিরেরাই অংশ নেন।

 

কুস্তিগির বর আরও বলেন, বিয়ের মুহূর্তটিকে স্মরণীয় করে রাখার পাশাপাশি প্রথাগত বিনোদনের পেছনে অতিরিক্ত খরচ বাঁচাতেই তাঁরা এই অভিনব বুদ্ধি খাটান। চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে এ ব্যতিক্রমী বিয়ের ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে গেছে। নেটিজেনরা নবদম্পতির এমন সৃজনশীলতা ও রসবোধের প্রশংসা করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারানো প্রেমের টানে ৮৬ বছরের ফরাসি নারী যুক্তরাষ্ট্রে, অতঃপর…

‘জিরো গ্রাভিটি’তে উড়লেন মার্কিন বৃদ্ধ, শৈশবের স্বপ্ন ৯৭ বছর বয়সে পূরণ

মানুষ নয়, লড়ছে রোবট

বিয়ের মঞ্চে বর–কনের কুস্তি

‘বইবিহীন’ বইয়ের দোকান

জাতিসংঘে বাংলাদেশের বড় সাফল্য, সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

অটিজম ও লার্নিং ডিজএবিলিটি সেবায় মানবিক বিপ্লব, সিলেট শহরে আপাসেন ও ফিনিক্স স্কুলের অনন্য অভিযাত্রা

ঋণমুক্ত জীবনের জন্য ইসলামের ১০ শিক্ষা

সুস্থ দেহ ও মনের জন্য মহানবী (সা.)–এর ১০ সুন্নাহ

মিশিগান বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

১০

সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে হামলা, ইসলামবিদ্বেষ ও ঘৃণাপ্রসূত সহিংসতা নিয়ে ইমাম কাউন্সিলের উদ্বেগ

১১

বিশ্ব ওয়েল্ডিং প্রতিযোগিতা, মিশিগানের মিকালা স্পসিটো যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রতিনিধি

১২

বিদ্যুৎ ও জ্বালানি বিল মোকাবিলায় নিউইয়র্কের বড় সহায়তা কর্মসূচি

১৩

বিশ্ব মাতোয়ারা ফুটবল জ্বরে, কানাডা, মেক্সিকোর সঙ্গে আয়োজক যুক্তরাষ্ট্র

১৪

বিশ্ব শান্তি মিশনে অবদানের স্বীকৃতি, জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি

১৫

অভিবাসন ইস্যুতে অবস্থান বদল, গ্রিনকার্ডধারীদের জন্য সুখবর ট্রাম্পের

১৬

অভিবাসী ভিসা আবেদন দ্রুত করতে নতুন ব্যবস্থা, দুই দিনের প্রসেসিং চালু করছে মার্কিন দূতাবাস

১৭

মিশিগানে ইউনিক ঈদ বাজার মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

১৮

আজাদ স্পোর্টস একাডেমির বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন

১৯

কোরআন পোড়ানোর উস্কানি ঘিরে উত্তেজনা হ্যামট্রামিক ও ডিয়ারবর্নে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির

২০