তাহমীদ ইশাদ রিপন, মৌলভীবাজার প্রতিনিধি
২ মে ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ পাঁচজন আটক

মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। একই দিনে পৃথক অভিযানে আরও দুইজনকে আটক করা হয়েছে। শনিবার (০২ মে) দুপুরে পাঁচজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার মধ্যরাতে পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

 

পুলিশ জানিয়েছে, শুক্রবার মধ্যরাতে বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযান চালায়। অভিযানে বড়লেখা পলি ক্লিনিকের সামনে থেকে ১৪ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন-রাজনগর উপজেলার সারংপুর গ্রামের আতাউর রহমানের ছেলে ঠিকাদার খালেদ মাহমুদ (৩৬), বড়লেখা পৌরসভার পাখিয়ালা এলাকার মৃত মঈন উদ্দিনের ছেলে আব্দুল আলীম সিরুল আহমদ (৩৩) এবং নাসিরনগর উপজেলার ধরমন্ডল এলাকার মৃত আব্দুর রশীদের ছেলে মো. আলম (৩৫)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

 

 

সূত্র জানায়, ঠিকাদার খালেদ মাহমুদের বাড়ি রাজনগরে হলেও তিনি দীর্ঘদিন ধরে বড়লেখায় বসবাস করছেন। ঠিকাদারীর আড়ালে তিনি ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকারও অভিযোগ রয়েছে।

 

এদিকে একই দিন মধ্যরাতে পৃথক অভিযানে পুলিশ আরও দুইজনকে আটক করে। তাদের মধ্যে বর্ণিচক এলাকার পংকি মিয়ার ছেলে মো. কলিম উদ্দিন (৩০)-কে পুলিশ আইনের ৩৪ ধারায় এবং চরগ্রামের আব্দুর রউফের ছেলে আব্দুল বাছিত (৪৫)-কে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক করা হয়।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে এবং পৃথক ধারায় আরও দুজনকে আটক করা হয়েছে। আটককৃত পাঁচজনকেই শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১১

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১২

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৩

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৪

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৫

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৬

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৭

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১৮

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

১৯

ট্রাম্প অর্গানাইজেশনের হিসাব বন্ধের কারণ জানাল ক্যাপিটাল ওয়ান

২০