তাহমীদ ইশাদ রিপন, মৌলভীবাজার প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৬, ৩:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মৌলভীবাজারের বড়লেখায় ওয়াই-ফাই সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ আহমদ (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাবনিয়া গ্রামে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার কেভি লাইনের টাওয়ার প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ আহমদ বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভাটাউছি গ্রামের মাসুক উদ্দিনের ছেলে।

 

জানা যায়, পাবনিয়া গ্রামের পল্লী বিদ্যুতের ৩৩ হাজার কেভি লাইনের টাওয়ার প্রাঙ্গণে ওয়াই-ফাই লাইনে সংযোগের কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি মারাত্মকভাবে আহত হন এবং মাঠেই পড়ে থাকেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বড়লেখা থানার ওসি (তদন্ত) মো. ওবায়দুল হক জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

১০

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১২

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৩

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৪

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৫

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৬

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৭

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৮

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১৯

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

২০