তাহমীদ ইশাদ রিপন, মৌলভীবাজার প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের চার বারের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা। রোববার (১২ এপ্রিল) তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল শনিবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

 

রাহেনা বেগম হাছনা বলেন, সংরক্ষিত নারী আসনে বিএনপির জন্য নির্ধারিত ৩৬টি আসনের লক্ষ্যে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এ সময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন এবং বলেন, “সম্মান দেয়ার মালিক একমাত্র আল্লাহ। আমি বিশ্বাস করি এবং আশাবাদী।” রাহেনা বেগম আরও বলেন, গত কয়েকদিনে অনেক নারী প্রার্থী ফরম সংগ্রহ করেছেন। তাদের সকলের জন্য শুভকামনা জানাই এবং যোগ্য ও সঠিক ব্যক্তিদের মূল্যায়নের প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়া দলের নীতিনির্ধারকদের প্রতি আস্থা রেখে তিনি বলেন, ত্যাগী ও নিবেদিত কর্মীদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন।

 

জানা যায়উপজেলা পরিষদের চার বারের মহিল ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে উপজেলার সর্বত্র অলিগলি চষে বেড়িয়ে ব্যাপক আলোচনায় ছিলেন এ নারী প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। উচ্চ শিক্ষিত প্রগতিশীল এই নারী ১৯৯৩ সালের দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে যাত্রা শুরু করেন। শিক্ষাজীবন শেষে তিনি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার মতো মহান পেশায় নিজেকে নিয়োজিত করেন।

 

শিক্ষকতা করতে করতেই ২০০১ সালে নবগঠিত বড়লেখা পৌরসভায় সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রথম নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৯ সালের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেন। মানুষের কল্যাণে নিবেদিত থাকার উদ্যম তাঁকে জনপ্রিয়তার শীর্ষে তুলে আনে। পাশাপাশি দীর্ঘ সময় শিক্ষকের দায়িত্ব পালন করলেও পাঠদান করিয়েছেন বিনা বেতনে। জনগণের সেবায় অধিক সময় দিতে ২০১৯ সালের দিকে তিনি শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি নেন।

 

সময়ের পরিক্রমায় তিনি চার দফায় বড়লেখা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বড়লেখা পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক জেলা মহিলা বিএনপির সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে শিকার হয়েছেন রাজনৈতিক প্রতিহিংসার। তবুও থেমে থাকেননি। বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের সময় দলীয় কর্মসূচি সহ বড়লেখায় সকল আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখায় তাঁর বিরুদ্ধে দুটি রাজনৈতিক মামলা হয়—একটি এম ইলিয়াস আলী গুমের পরবর্তী সংঘর্ষের ঘটনায় এবং অপরটি ২০১৫ সালের গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায়।

 

২০১৫ সালের গণতন্ত্র হত্যা দিবসের ওই কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, বড়লেখা উপজেলা বিএনপির কার্যালয়ের (তৎকালীন) সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের পুলিশি গ্রেপ্তার থেকে রক্ষা করতে গিয়ে পুলিশের ব্যাপক লাঠিচার্জের শিকার হন রাহেনা বেগম। এ কর্মসূচিতে বিএনপির আরেক নেতা বড়লেখা পৌরসভার সাবেক মেয়র প্রভাষক ফখরুল ইসলামও পুলিশের লাঠিচার্জের শিকার হন। একই কর্মসূচিতে অংশ নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় পঙ্গুত্ববরণ করেন যুবদল নেতা নুরুল তাপাদার।

 

 

বিরোধী দলে থাকাকালীন দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের অগ্রভাগে থাকা রাহেনা বেগমের রাজনৈতিক জীবনে হঠাৎ স্থবিরতা নামে ২০২৪ সালে। ওই বছর বড়লেখা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর দল তাঁকে বহিষ্কার করে। এরপর থেকে তিনি দলীয় কর্মকাণ্ডে না থাকলেও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও সেবা কার্যক্রম চালিয়ে যান, যা তাঁকে আরও জনপ্রিয় করে তুলেছে। অবশেষে প্রায় দুই বছর পর তাকে বহিস্কারের আদেশ প্রত্যাহার করে কেন্দ্রীয় বিএনপি। জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আদেশে চলিত বছরের জানুয়ারি মাসে বিএনপি নেত্রী রাহেনা বেগম হাছনার বহিস্কারের আদেশ প্রত্যাহার করে তাকে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়।

 

 

বিএনপির রাজনীতিতে জড়িত থাকার পাশাপাশি রাহেনা বেগম হাছনা সামাজিক ও শিক্ষানুরাগী হিসেবে ভূমিকা রেখে যাচ্ছেন। তিনি জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। উল্লেখ্য, আগামী ১২ মে ভোটের দিন রেখে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি। এর মধ্যে ক্ষমতাসীন দল বিএনপির জন্য ৩৬টি এবং বিরোধী দল জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন সংরক্ষিত রাখা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

নাগরিকত্ব নীতিতে কড়াকড়ি, জন্মসূত্রের সুবিধা বন্ধে ট্রাম্প

মার্কিন–ইরান বৈঠক পৌঁছেছে গুরুত্বপূর্ণ পর্যায়ে

ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক: আলোচনায় পাঁচ বড় প্রশ্ন

কৃষি খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে- নাসির উদ্দিন মিঠু এমপি

কমলা হ্যারিস কি নামছেন ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচনে

আইপিএলের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা রশিদ খানের

মিত্রদের দায়-দায়িত্ব নিয়ে ন্যাটো প্রধানের সামনে ট্রাম্পের বার্তা

১০

হরমুজ প্রণালীতে নতুন শর্ত, তেলে ব্যারেলপ্রতি ১ ডলার টোল চাইছে ইরান

১১

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১২

ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা, আলোচনায় ভ্যান্স–উইটকফ–কুশনার

১৩

ভিসা নিয়ে কড়াকড়ি, ১৩ দেশের একসঙ্গে সতর্কবার্তা

১৪

যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামায় বিশ্বনেতাদের সন্তোষ, স্থিতিশীলতার পথে আহ্বান

১৫

মিশিগানে তিন দিনব্যাপী কনসুলেট সেবা সমাপ্ত, রেকর্ড সংখ্যক প্রবাসীর সেবা গ্রহণ

১৬

জাতিসংঘে হরমুজ ইস্যুতে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন

১৭

ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ব্যবহার, লাখ টাকা জরিমানা

১৮

‘রেড লাইন’ পার হলেই সংঘাত ছড়াবে আরও বিস্তৃত অঞ্চলে: ইরানের হুঁশিয়ারি

১৯

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

২০