তাহমীদ ইশাদ রিপন, মৌলভীবাজার প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কৃষি খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে- নাসির উদ্দিন মিঠু এমপি

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন, কৃষি খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিনামূল্যে বীজ ও সার বিতরণের ফলে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং তারা অধিক লাভবান হবেন।

 

মৌলভীবাজারের বড়লেখায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-১ মৌসুমে আউশ ধানের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কৃষকদের প্রণোদনা দিতে সরকারের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়াও এক ফসলি জমিকে দুই ফসলি এবং দুই ফসলি জমিকে তিন ফসলিতে রূপান্তরের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

 

শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় বড়লেখা উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: মনোয়ার হোসেন। এছাড়াও  বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু ও সাংগঠনিক সম্পাদক আব্দুস শহীদ খান প্রমুখ।

 

এ কর্মসূচির আওতায় বড়লেখা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় মোট ৬ হাজার ৮শ’ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।প্রত্যেক কৃষক ১ বিঘা জমিতে আউশ চাষের জন্য পাচ্ছেন ৫ কেজি উন্নত জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার। বিতরণকৃত ধানের জাতগুলোর মধ্যে রয়েছে ব্রি ধান-৪৮, ব্রি ধান-৮৫ এবং ব্রি ধান-৯৮।

 

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি, উচ্চ ফলনশীল জাতের সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদানই মূল লক্ষ্য। এদিকে বিনামূল্যে সার ও বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা তার জানান, বর্তমান বাজারে সার ও বীজের দাম বাড়তির দিকে থাকায় সরকারের এই সহযোগিতা তাদের চাষাবাদের খরচ কমাতে বড় ভূমিকা রাখবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

১০

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১২

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৩

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৪

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৫

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৬

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৭

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৮

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১৯

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

২০