বাংলা সংবাদ ডেস্ক
৩১ মার্চ ২০২৬, ২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুড়ীতে হলুদ তরমুজ চাষে অভাবনীয় সাফল্য তরুণদের কৃষিতে অনুপ্রেরণা যোগাচ্ছেন উদ্যোক্তা খোর্শেদ আলম

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের সীমান্ত ছোঁয়া গ্রাম ডোমাবাড়ি। চারদিকে সবুজের বিস্তার, মাঝখানে একখণ্ড জমি আর সেখানেই যেন রচিত হচ্ছে এক নতুন গল্প। গল্পটি শুধু একটি ফসলের নয়, বরং স্বপ্ন, সাহস আর সম্ভাবনার। এই গল্পের নায়ক তরুণ উদ্যোক্তা খোর্শেদ আলম।

 

যেখানে তার সমবয়সী অনেক তরুণ ভবিষ্যতের নিশ্চয়তার খোঁজে বিদেশমুখী, সেখানে খোর্শেদ আলম বেছে নিয়েছেন নিজের মাটিকে। ভেবেছেন ভিন্নভাবে, দেখেছেন নতুন স্বপ্ন। আর সেই স্বপ্নের রঙই আজ ছড়িয়ে পড়েছে তার জমিতে উজ্জ্বল হলুদ তরমুজের রূপে। গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল ব্লকে ৩৩ শতক জমিতে ‘ল্যানফাই’ জাতের হলুদ তরমুজ চাষ করে তিনি এখন আলোচনার কেন্দ্রে। ২০২৫ সালের ১৮ নভেম্বর বপন করা বীজগুলো আজ শুধু ফল নয়, আশার প্রতীক হয়ে উঠেছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় তার এই উদ্যোগ পেয়েছে সফলতার ছোঁয়া।

 

ক্ষেতের পাশে দাঁড়িয়ে খোর্শেদ আলমের কণ্ঠে আত্মবিশ্বাসের দৃঢ়তা- “আমাদের জুড়ীর অনেক জমি এখনো ফাঁকা পড়ে আছে। আমি চাই এই জমিগুলো কাজে লাগুক। আমরা যেন শুধু বিদেশে যাওয়ার স্বপ্ন না দেখি, নিজের দেশেই কিছু করার সাহস পাই। কৃষিই পারে বেকারত্ব দূর করতে।”

 

তার এই কথাগুলো শুধুই ব্যক্তিগত ভাবনা নয়, বরং এক প্রজন্মের জন্য দিকনির্দেশনা। কারণ, হলুদ তরমুজ এখন শুধু একটি নতুন ফসল নয় বরং এটি হয়ে উঠছে সম্ভাবনার প্রতীক। মাত্র ৬০ থেকে ৮০ দিনের মধ্যেই ফলন, কম খরচে বেশি লাভ, সব মিলিয়ে এটি কৃষকদের কাছে দ্রুত আকর্ষণীয় হয়ে উঠছে।

 

স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন, জুড়ী অঞ্চলের মাটি ও আবহাওয়া এই ফসলের জন্য অত্যন্ত উপযোগী। সঠিক পরিচর্যা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে এখানকার কৃষিতে নতুন বিপ্লব সম্ভব। আর সেই সম্ভাবনার জীবন্ত উদাহরণ হয়ে উঠেছেন খোর্শেদ আলম।

 

হলুদ তরমুজের আরেকটি বড় দিক হলো এর পুষ্টিগুণ। ভিটামিন এ, সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফল ইতোমধ্যেই ভোক্তাদের মন জয় করেছে। ফলে বাজারেও এর চাহিদা বাড়ছে দিন দিন, যা কৃষকদের জন্য আরও আশাব্যঞ্জক।

 

সবচেয়ে বড় পরিবর্তনটি দেখা যাচ্ছে তরুণদের মাঝে। খোর্শেদ আলমের সাফল্য দেখে অনেকেই এখন নতুন করে ভাবতে শুরু করেছেন। যারা আগে বেকার সময় কাটাতেন, তারাও এখন মাঠে নামার স্বপ্ন দেখছেন, নিজেদের উদ্যোগে কিছু করার স্বপ্ন।

 

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উদ্যোগকে যদি আরও বিস্তৃত করা যায়, তবে শুধু জুড়ী নয়, পুরো সিলেট অঞ্চলে কৃষিভিত্তিক অর্থনীতির নতুন জোয়ার বইতে পারে। শেষে খোর্শেদ আলম যেন এক সহজ সত্য তুলে ধরেন- সফলতা অনেক দূরের কিছু নয়। এটি আমাদের মাটিতেই লুকিয়ে আছে। দরকার শুধু সাহস আর পরিশ্রম।

 

তার এই কথায় যেন প্রতিধ্বনিত হয় এক নতুন বার্তা- আজকের তরুণরা যদি কৃষিকে নতুনভাবে ভাবতে শেখে, প্রযুক্তিকে কাজে লাগায় এবং উদ্যোগী হয়ে ওঠে, তবে কৃষিই হতে পারে তাদের জীবনের সবচেয়ে বড় অর্জনের পথ। খোর্শেদ আলমের মতে- স্বপ্ন পূরণের জন্য বিদেশে যেতে হয় না, নিজের মাটিতেই গড়া যায় সফলতার সোনালী ভবিষ্যৎ।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১০

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১১

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১২

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৩

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১৪

আনন্দঘরে বিপুল আনন্দ

১৫

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৭

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৮

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৯

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

২০