বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও দেশটির ইসলামি বিপ্লবী গার্ডের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা সম্পর্কে তথ্য দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’ থেকে গতকাল শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়। ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস এই প্রকল্পটি পরিচালনা করে।

 

 

‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’ থেকে দেওয়া বিবৃতিতে দাবি করা হয়, ‘এই ব্যক্তিরা ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) বিভিন্ন ইউনিটের নেতৃত্ব দেন ও পরিচালনা করেন, যারা বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়ন করে।’ বিবৃতিতে মোজতবা খামেনিসহ কয়েকজন নেতার ছবি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, এই নেতাদের বা আইআরজিসির অন্যান্য গুরুত্বপূর্ণ নেতার বিষয়ে তথ্য দিলে তথ্যদানকারী পুনর্বাসনের সুযোগ পাবেন এবং আর্থিক পুরস্কারও পেতে পারেন।

 

 

যাঁদের নাম ঘোষণা করা হয়েছে, তাঁদের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছাড়াও তাঁর কার্যালয়ের ডেপুটি চিফ অব স্টাফ আলী আসগর হেজাজি, ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানির নাম রয়েছে। আরও বেশ কয়েকজনের নাম ওই তালিকায় রয়েছে। তালিকায় নামের সঙ্গে ছবিও প্রকাশ করা হয়েছে। যদিও সবার ছবি নেই। ইরানের ওপর যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলা তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে।

 

 

গতকাল শুক্রবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী কয়েক দিনে মার্কিন বাহিনী ইরানি লক্ষ্যবস্তুতে ‘তীব্র হামলা’ চালাবে। ফক্স নিউজ রেডিওকে ট্রাম্প বলেন, ‘আমরা আগামী এক সপ্তাহ তাদের ওপর খুব কঠোরভাবে আঘাত হানব।’ ট্রাম্প আরও বলেন, তিনি বিশ্বাস করেন, ইরানের জনগণই শেষ পর্যন্ত দেশটির নেতাদের ক্ষমতা থেকে উৎখাত করবে।

 

 

ট্রাম্প বলেন, ‘আমার সত্যিই মনে হয়, নিরস্ত্র মানুষদের জন্য এটা একটি বড় প্রতিবন্ধকতা। আমি মনে করি, এটা খুবই বড় প্রতিবন্ধকতা…এটা ঘটবেই, কিন্তু সম্ভবত তা তৎক্ষণাৎ হবে না।’ গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ আগ্রাসন শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার প্রথম দিনই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে ইরানও পাল্লা জবাব দিচ্ছে। এ সংঘাত এখন উপসাগরীয় অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে, বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ ও দাম অস্থিতিশীল করে তুলেছে।

 

 

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মিশিগানে বাংলা প্রেস ক্লাব ইউএস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারিবারিক মিলনমেলা

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১০

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১১

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১২

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৩

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৪

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৫

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১৬

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১৭

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৮

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১৯

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

২০