বাংলা সংবাদ ডেস্ক
১০ মার্চ ২০২৬, ৩:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৩৬ এর বিশেষ নির্বাচনে বিজয়ী হয়েছেন ইকুয়েডরীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী ডায়ানা মোরেনো। তিনি জোহরান মামদানি সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

গত ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ নির্বাচনের প্রাথমিক ফলাফলে ডায়ানা মোরেনো পেয়েছেন ৬,২০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশরীয়-আমেরিকান প্রার্থী রানা আবদেলহামিদ পেয়েছেন ১,৪৩৫ ভোট। অন্যদিকে বাংলাদেশিুআমেরিকান প্রার্থী মেরী জোবাইদা পেয়েছেন ৬৫১ ভোট।

 

এস্টোরিয়া ও লং আইল্যান্ড সিটি নিয়ে গঠিত ডিস্ট্রিক্টু৩৬ এর নির্বাচনী এলাকা। জোহরান মামদানি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার অ্যাসেম্বলি সদস্যের পদটি শূন্য হয়ে পড়ে। ফলে ওই শূন্য পদ পূরণে এই বিশেষ নির্বাচনের আয়োজন করা হয়। বিভিন্ন কারণে নির্বাচনটি স্থানীয় কমিউনিটিতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। উল্লেখ্য, মেরী জোবাইদা এই আসনে দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

ভোটগ্রহণ শেষে প্রায় ৯৯ শতাংশ ব্যালট গণনায় দেখা যায়, ডেমোক্র্যাট প্রার্থী ডায়ানা মোরেনো প্রায় ৭৪ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। রানা আবদেলহামিদ প্রায় ১৭ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। আর স্থানীয় সংগঠক ও সাবেক অ্যাসেম্বলি প্রার্থী মেরী জোবাইদা প্রায় ৮ শতাংশের কিছু কম ভোট পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করেন।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোরেনোর বিজয় অনেকটাই প্রত্যাশিত ছিল। এই জয় তাকে আগামী জুনে অনুষ্ঠিতব্য ডেমোক্র‍্যাটিক প্রাইমারি নির্বাচনে আবারও এই আসন ধরে রাখার সুযোগ এনে দিয়েছে।
ডায়ানা মোরেনো শুধু জোহরান মামদানি এর সমর্থনই পাননি বরং তিনি নিউইয়র্ক সিটি ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা, ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টি এবং কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক পার্টিরও সমর্থন লাভ করেন। এই তিনটি রাজনৈতিক সংগঠনের সমন্বিত সমর্থনকে রাজনৈতিক মহলে বিরল এবং নজিরবিহীন হিসেবে দেখা হচ্ছে।

 

এস্টোরিয়ায় আয়োজিত নির্বাচনী রাতের অনুষ্ঠানে মোরেনো বলেন, তিনি প্রতিদিন লড়াই চালিয়ে যাবেন যাতে এস্টোরিয়া ও লং আইল্যান্ড সিটি এমন একটি মডেল ডিস্ট্রিক্টে পরিণত হয়, যা এই দেশের ভবিষ্যৎ সমাজের প্রতিচ্ছবি হয়ে উঠতে পারে। মেয়র জোহরান মামদানি নবনির্বাচিত প্রার্থীকে অভিনন্দন জানান। তিনি বলেন, “এই জেলাটি আমাদের সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের বাড়ি। আমি বিশ্বাস করি, এই জেলাকে নেতৃত্ব দেওয়ার জন্য এবং রাজ্যজুড়ে শ্রমজীবী মানুষের সংগ্রামে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ডায়ানা মোরেনোর চেয়ে যোগ্য আর কেউ নেই।”

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১০

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

১১

ইরানে যুদ্ধে অনীহা, আপত্তি জানাচ্ছেন অনেক মার্কিন সেনা

১২

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব: দেশে ডলারের দাম বেড়েছে

১৩

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

১৪

বৃহত্তর চট্টগ্রাম সমিতি মিশিগান এর বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

১৫

কমলগঞ্জে ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা

১৬

বিশ্ববাজারে তেলের দামে উর্ধ্বগতি, ব্যারেলপ্রতি দাম ১০০ ডলার ছাড়াল

১৭

দুবাইয়ে বোমা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন, গ্রামে শোকের মাতম

১৮

ইতিহাসের প্রান্তরে অমলিন পদচিহ্ন: জর্জ ওয়াশিংটন

১৯

বাংলাদেশে এ বছর ফিতরা কত?

২০