নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং গভর্নর ক্যাথি হচুল ঘোষণা দিয়েছেন, আগামী শরৎ থেকে ২ বছর বয়সী শিশুদের জন্য নতুন ফ্রি ডে-কেয়ার কর্মসূচি ‘২ কেয়ার’ চালু করা হবে। এ উদ্যোগের লক্ষ্য শিশুদের প্রাথমিক শিক্ষা, সামাজিক দক্ষতা ও মানসিক বিকাশে সহায়তা করা এবং পরিবারগুলোর আর্থিক চাপ কমানো।
সম্প্রতি মেয়র মামদানি, গভর্নর হচুল এবং স্কুল চ্যান্সেলর কামার স্যামুয়েলস ম্যানহাটনের সুগার হিল চিলড্রেনস মিউজিয়াম অফ আর্ট অ্যান্ড স্টোরিটেলিং পরিদর্শন করেন। প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে ২-ঈধৎব কর্মসূচির অধীনে শিশু কেয়ার প্রদানকারী হিসেবে নির্বাচিত হয়েছে।
প্রথম ধাপে চারটি এলাকায় প্রায় ২ হাজার শিশুর জন্য সিট বরাদ্দ করা হয়েছে। এলাকাগুলো হলো- ম্যানহাটনের ওয়াশিংটন হাইটস এবং ইনউড, উত্তর ব্রুকলিনের ফোর্ডহ্যাম ও কিংসব্রিজ, দক্ষিণ ব্রুকলিনের ক্যানার্সি, ব্রাউনসভিল এবং ওশান হিল, এবং কুইন্সের ওজোন পার্ক এবং রকওয়েজ।
মেয়র মামদানি বলেন, এটি বৃহত্তর পরিকল্পনার প্রথম ধাপ। ভবিষ্যতে এই কর্মসূচি ধাপে ধাপে সম্প্রসারণ করা হবে। আগামী বছর ১২ হাজার শিশুকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে এবং চার বছরের মধ্যে শহরের সব ২ বছর বয়সী শিশু এই সুবিধার আওতায় আসবে। প্রথম ধাপে স্ট্যাটেন আইল্যান্ড অন্তর্ভুক্ত না হলেও আগামী বছর সেটিকেও যুক্ত করা হবে।
বিশেষজ্ঞরা বলছেন, ছোট বয়সে মানসম্মত শিক্ষা ও পরিচর্যা শিশুদের সামাজিক দক্ষতা, মনোযোগ, সৃজনশীলতা ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অভিভাবকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, ফ্রি চাইল্ড কেয়ার চালু হলে পরিবারগুলোর আর্থিক চাপ কমবে এবং কর্মজীবী অভিভাবকদের জন্য এটি বড় সহায়ক হবে। সার্বিকভাবে, ২-কেয়ার কর্মসূচি শিশুদের প্রাথমিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি পরিবারের আর্থিক স্থিতিশীলতা ও শহরের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।
মন্তব্য করুন