আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি
৭ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় নিসচা’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল মিলনমেলায় পরিণত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহতদের সুস্থতা, নিহতদের মাগফেরাত এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীদের নিরাপত্তা ও কল্যাণ কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

 

 

শুক্রবার (৬ মার্চ) পৌর শহরের সাফরাণ রেস্টুরেন্টের হলরুমে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের পুর্ব মূহুর্তে দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ। নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় রাজনীতিবীদ, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক, পরিবহন শ্রমিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।

 

 

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি রুহুল আমিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালিক, সুজনের সভাপতি মোশাররফ হোসেন সবুজ, বড়লেখা সরকারি কলেজের প্রভাষক একেএম শফিউল আলম, বণিক সমিতির সদস্য সচিব আব্দুর রহমান মানিক, প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, দিগন্ত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লিয়াকত হাসান, তারুণ্য নাট্যগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ পারভেজ, বাস-মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক আরিয়ান ফরহাদ ও ব্যবসায়ী মো. আলাউদ্দিন।

 

 

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা শাখার পৃষ্টপোষক নিজাম উদ্দিন, নাদের আহমদ, ঝন্টু দেব, শফিউস সামাদ সাজু, নাজিম উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, খালেদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি, আহমেদ নোমান, রেদওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক রমা কান্তদাস, অর্থ সম্পাদক এহসান আহমদ, প্রকাশনা সম্পাদক আশফাক আহমদ, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, সহ-প্রচার সম্পাদক শাহরিয়ার শাকিল, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, সহ-দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক নূরে আলম মোহন, সহ-দপ্তর সম্পাদক নয়ন চক্রবর্তী, সহ-ক্রিড়া ও সমাজকল্যাণ সম্পাদক মাহিনুর ইসলাম মাহিন, যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ, কার্যকরী সদস্য মাসুদুর রহমান মাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, আমাদের অনেক সামাজিক সংগঠন থাকে। বড়লেখাতেও সারা দেশের মতো আছে। কিন্তু আসলে সকল সংগঠন একইভাবে কাজ করতে পারে না। এই সংগঠনগুলোর মধ্যে আলাদাভাবে যে সংগঠনগুলো যে কোনও জায়গায় আমরা আগেও অন্য স্টেশনে কাজ করেছি। নিরাপদ সড়ক চাই কিন্তু সেরকমই একটা সংগঠন।

 

 

তিনি আরও বলেন, দেশের প্রত্যেকটা উপজেলাতেই তারা কাজ করে থাকে এবং বড়লেখা তো তারা বেশ ভাল কাজ করছে। আমি ধন্যবাদ জানাই তাদের পক্ষ থেকে বারবার বেশ কিছু দাবিও তোলা হয়েছিল। আমি জেলা প্রশাসনের মাধ্যমে তাদের বিভিন্ন দাবিগুলো বাস্তবায়ন করতে চেষ্টা করবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শিগগিরই কিউবার পতন’: ট্রাম্পের মন্তব্যে বিতর্ক

বড়লেখায় নিসচা’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল মিলনমেলায় পরিণত

উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্য থেকে ফিরেছেন ২০ হাজার মার্কিন নাগরিক: স্টেট ডিপার্টমেন্ট

হোমল্যান্ড সিকিউরিটিতে নেতৃত্ব পরিবর্তন: নয়েমের স্থলাভিষিক্ত হচ্ছেন মুলিন

হাওরে ফিরছে প্রাণ, হাকালুকিতে বেড়েছে পরিযায়ী পাখির আনাগোনা

মিশিগানে বিয়ানীবাজার সমিতির ইফতার মাহফিল সম্পন্ন।

দ্রুত ভিসা ও গ্রিন কার্ড পেতে যুক্তরাষ্ট্রে বাড়ল প্রিমিয়াম প্রসেসিং ফি

ফুড স্ট্যাম্প পেতে নতুন নিয়ম: মাসে ৮০ ঘণ্টা কাজ বা পড়াশোনা বাধ্যতামূলক

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশনের ইফতার মাহফিল সম্পন্ন।

MBCH এর আয়োজনে মিশিগানের লার্জেস্ট ইফতার মাহফিলে লুটনেনট গভর্নর গার্লিন গিলক্রিস্ট।

১০

নাজিফা তুষির জাদু ‘প্রেশার কুকার’-এ রায়হান রাফীর নতুন প্রযোজনা

১১

ট্রাম্পকে হত্যার চেষ্টা, ইরানের দিকে আঙুল মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

১২

স্টুডেন্ট ভিসায় কড়াকড়ি, চার দেশের আবেদন গ্রহণ বন্ধ যুক্তরাজ্যের

১৩

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

রিজার্ভ বনে সড়ক সংস্কার থামাল বন বিভাগ

১৫

ড্রোন হামলায় নিহত: ভাইদের সাথে শেষ যে কথা বলেছিলেন বড়লেখার সালেহ

১৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, নাগরিকদের দ্রুত সরে যেতে বলল যুক্তরাষ্ট্র

১৭

রুদ্ধশ্বাস ম্যাচে চীনের কাছে হার, লড়াইয়ে নজর কাড়ল বাংলাদেশ

১৮

ইরানে হামলার ঘটনায় সামরিক ঘাঁটি ব্যবহারে স্পেনের অস্বীকৃতি

১৯

মিশিগানে জালালাবাদ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।

২০