তাহমীদ ইশাদ রিপন, সিলেট ব্যুরো
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খাল পুণঃখননে জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- নাসির উদ্দিন মিঠু এমপি

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগেই সিদ্ধান্ত নিয়েছিলো, বাংলাদেশের মানুষ বিএনপিকে আবার দেশ পরিচালনার সুযোগ দিলে, এই খাল খননের কাজ আবার শুরু করবে। এরই ধারাবাহিকতায় আমরা খাল খনন এবং খাল পুণঃখনন কাজ শুরু করেছি।

 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের কাকড়া খাল পুণঃখনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নবপল্লব প্রকল্পের আওতায় ও সিএনআরএস এর বাস্তবায়নে বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ লক্ষ ২৩ হাজার টাকা ব্যয়ে তালিমপুর ইউনিয়নের মরা কাকড়া খাল পুণঃখনন কাজের শুভ উদ্বোধন করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু। এসময় বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী, বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

নাসির উদ্দিন মিঠু এমপি বলেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

উল্লেখ্য, মরা কাকড়া খাল পুণঃখনন কাজ বাস্তবায়িত হলে তালিমপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার কৃষক ও সাধারণ জনগণ সরাসরি উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এছাড়া তিনি উপজেলার বর্ণি  ইউনিয়নে ২ কোটি ৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি আরসিসি সড়কের উদ্বোধন করেন এবং হাতলিয়া এলাকায় ২৩ লক্ষ টাকা ব্যয়ে দলছড়া খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০