বাংলা সংবাদ ডেস্ক
১১ ফেব্রুয়ারী ২০২৬, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) সভাপতি প্রিন্স আলম, সাধারণ সম্পাদক জনি

নিউইয়র্কে পুলিশ বাহিনীতে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত সদস্যদের সংগঠন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা)-এর নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন এ কে এম আলম (প্রিন্স আলম) এবং একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক হয়েছেন ডিটেকটিভ জামিল সরোয়ার জনি। ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির এই নির্বাচন গত ২৩ জানুয়ারি ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। সংগঠনের ৮০৫ জন সদস্যের মধ্যে ৬১২ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

 

সংগঠনের ১১ বছরের ইতিহাসে এই প্রথম সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এটি বাপার গণতান্ত্রিক চর্চায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন করতে দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনের সদস্য লেফটেন্যান্ট মোহাম্মদ এফ খান, ক্যাপ্টেন হোসেন ইসলাম ও সার্জেন্ট কে এম হাসনাত।

 

ফলাফল ঘোষণার পর নির্বাচন কমিশন নবনির্বাচিতদের অভিনন্দন জানানোর পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। বাপার পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, নবনির্বাচিত নেতৃত্ব ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা, পেশাদারিত্ব এবং কমিউনিটি সেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন

১

ট্রাম্পকেয়ার’ চালুর প্রস্তাব, এল-সাইদের পোস্ট শেয়ার করলেন ট্রাম্প

২

জিয়াউর রহমানের পর শিকাগোতে খালেদা জিয়ার নামেও সড়ক

৩

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দোষী সাব্যস্ত ওয়ারেনের প্রধান বিচারক

৪

অভিবাসন নীতির কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

৫

এমসি কলেজ জুলোজি ক্লাবের নতুন কমিটি – সভাপতি দুরন্ত, সম্পাদক সুদীপ্ত

৬

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

৭

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

৮

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

৯

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

১০

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

১১

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

১২

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

১৩

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

১৪

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

১৫

পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনায় সি ও পুতিন

১৬

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

১৭

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

১৮

গ্রিনকার্ডে কঠোর হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তির প্রস্তাব

১৯

আলাস্কা থেকে সিনেটে ডেমোক্র্যাটদের জয়, নতুন সমীকরণ ৫৬-৪৪

২০