বাংলা সংবাদ, মিশিগান ব্যুরো
১২ নভেম্বর ২০২৫, ২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশি শিক্ষার্থী ও এইচ-১বি ভিসাধারীদের পক্ষে বক্তব্য ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাতে সম্প্রচারিত ফক্স নিউজের এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্রে ‘নির্দিষ্ট কিছু প্রতিভার’ অভাব রয়েছে, যা দেশের শিল্প ও প্রযুক্তি খাতে কর্মী সংকট তৈরি করছে। তিনি এই যুক্তি দেখিয়ে এইচ-১বি ভিসা (দক্ষ বিদেশি কর্মী ভিসা) কর্মসূচির পক্ষে সাফাই গেয়েছেন।

 

ফক্স নিউজের উপস্থাপক লরা ইনগ্রাহাম যখন প্রশ্ন করেন, তার প্রশাসন কি এইচ-১বি ভিসার সংখ্যা কমানোর পরিকল্পনা করছে কি না—যেহেতু এতে মার্কিন কর্মীদের মজুরি কমতে পারে—তখন ট্রাম্প বলেন, ‘আমি একমত, কিন্তু তোমাকে প্রতিভাবান মানুষও আনতে হবে।’ ইনগ্রাহাম বলেন, ‘আমাদের দেশেই তো প্রচুর প্রতিভাবান মানুষ আছে।’

 

এর জবাবে ট্রাম্প বলেন, ‘না, তোমাদের নেই, একেবারেই নেই… কিছু নির্দিষ্ট প্রতিভা তোমাদের নেই, আর মানুষকে তা শিখতে হয়। তুমি বেকারদের সারি থেকে কাউকে নিয়ে গিয়ে বলতে পারো না, ‘চলো, তোমাকে মিসাইল তৈরির কারখানায় বসাচ্ছি।’’ ট্রাম্প জর্জিয়ার হুন্দাই কারখানায় গত সেপ্টেম্বরের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) অভিযানকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, সেই ঘটনাই দেখায় যে যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীর প্রয়োজন কতটা জরুরি।

 

ট্রাম্প বলেন, ‘জর্জিয়ায় অভিযান চালানো হয়েছিল অবৈধ অভিবাসীদের বের করে দিতে—ওখানে দক্ষিণ কোরিয়া থেকে আসা কিছু লোক ছিল যারা সারা জীবন ব্যাটারি তৈরি করেছে। তুমি জানো, ব্যাটারি তৈরি খুব জটিল ব্যাপার—সহজ নয়, অনেক বিপজ্জনক, বিস্ফোরণ হয়, নানা সমস্যা। সেখানে প্রায় ৫০০–৬০০ জন কাজ করছিল, ব্যাটারি তৈরি করতে এবং অন্যদের শেখাতে। অথচ তাদের দেশছাড়া করা হলো। কিন্তু এই লোকগুলোর প্রয়োজন, লরা।

 

ট্রাম্পের এই মন্তব্য আসে এমন সময়ে, যখন তিনি মাত্র দুই সপ্তাহ আগেই দক্ষিণ কোরিয়া সফরে যাওয়ার পথে সাংবাদিকদের বলেছিলেন, তিনি ওই আইসিই অভিযানের ‘তীব্র বিরোধী’ ছিলেন। গত সেপ্টেম্বর ট্রাম্প একটি এক্সিকিউটিভ অর্ডার স্বাক্ষর করেন, যাতে এইচ–১বি ভিসার আবেদন ফি বাড়িয়ে এক লাখ ডলার নির্ধারণ করা হয়। এটি ছিল তার প্রশাসনের অভিবাসন–বিরোধী পদক্ষেপগুলোর সর্বশেষ সংযোজন—যার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মী প্রবেশে নতুন সীমাবদ্ধতা আরোপ করা।

 

এইচ–১বি ভিসা হলো তিন বছরের একটি কর্মভিসা, যা আরো তিন বছরের জন্য নবায়নযোগ্য। অর্থনীতিবিদদের মতে, এই কর্মসূচি মার্কিন কম্পানিগুলোকে বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে ও অভ্যন্তরীণভাবে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে সহায়তা করে। সোমবার সম্প্রচারিত সাক্ষাৎকারের প্রথম অংশে ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীদের ভর্তি–বিষয়ক আলোচনার সময় ফ্রান্সকেও খোঁচা দেন।

 

প্রেসিডেন্ট বলেন, ‘আমি আসলে মনে করি, বিদেশি দেশগুলোর শিক্ষার্থী থাকা ভালো।’ ইনগ্রাহাম জবাব দেন, ‘তারা তো ফরাসি নয়, তারা চীনা। তারা আমাদের ওপর গুপ্তচরবৃত্তি করে, আমাদের মেধাস্বত্ব চুরি করে।’ এতে ট্রাম্প প্রশ্ন করেন, ‘তুমি কি মনে করো, ফরাসিরা ভালো?’ ইনগ্রাহাম বলেন, ‘হ্যাঁ।’ ট্রাম্প তখন ঠান্ডা হেসে উত্তর দেন, ‘আমি কিন্তু তেমন নিশ্চিত নই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেন যুদ্ধসহায়তা বন্ধ করতে পারে যুক্তরাষ্ট্র—ইঙ্গিত ট্রাম্প জুনিয়রের

বড়লেখায় নিসচা’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত চার পরিবার পেল ছাগল

দুই কেলেঙ্কারিতে চাপে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, উঠছে পদত্যাগের দাবি

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পর জাপানে বিওয়াইডি সিলায়ন ৬ উন্মোচন

ফিফার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, ফুটবল বিশ্বকাপে গুরুতর বিতর্ক

আমিরুলের হ্যাটট্রিকের দিনে বাংলাদেশে উৎসব, দক্ষিণ কোরিয়া পরাজিত

ইউরোপে বড় ধরনের জরিমানার কবলে এক্স, পরিমাণ ১৪ কোটি ডলার

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা আরও বিস্তৃত, তালিকায় যুক্ত হলো আরও ৩০টির বেশি দেশ

আমেরিকার ভিসা নীতিতে পরিবর্তন: ১৯ দেশের অভিবাসন স্থগিত, বাংলাদেশ নিরাপদ

বাংলাদেশের শিক্ষার্থী ভর্তিতে সীমাবদ্ধতা আরোপ করছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো

১০

মধ্যরাতে এয়ার অ্যাম্বুলেন্স আসছে, হেলিকপ্টারে বিমানবন্দরে যাবেন খালেদা জিয়া

১১

পরিণাম

১২

বেগম জিয়ার চিকিৎসায় চীনের চার বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায়

১৩

শুল্ক ও সংঘবদ্ধ অপরাধ নিয়ে ট্রাম্প-লুলার আলোচনা

১৪

ফুসফুসের ক্যানসার নিয়ে প্রচলিত ভুল ধারণাই বাড়াচ্ছে ঝুঁকি

১৫

মোবাইল ফোন আটকের জের ধরে প্রধান শিক্ষককে হত্যার চেষ্টা, প্রাক্তন ছাত্র গ্রেফতার

১৬

বড়লেখায় পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের অবস্থান ধর্মঘট ও সমাবেশ

১৭

আর্থিক সংকটে জাতিসংঘ: কর্মী ছাঁটাই ও বাজেট কমানোর ঘোষণা

১৮

ভিএআর ব্যবস্থায় বড় সংস্কার- ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ফিফার নতুন উদ্যোগ

১৯

শারীরিক অবস্থার উন্নতি নেই, খালেদা জিয়াকে নিয়ে বাড়ছে উদ্বেগ

২০