গ্রেটার জৈন্তিয়া অ্যাসোসিয়েশন অব মিশিগান (জিজেএএম)-এর উদ্যোগে আগামী ৭ সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৪তম বার্ষিক বনভোজন। অনুষ্ঠানটি হবে মিশিগানের সেন্টার লাইন মেমোরিয়াল পার্কে, ঠিকানা 25355 Lawrence, Center Line, MI 48015।
প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অন্যতম বৃহত্তম এই মিলনমেলায় উপস্থিত থাকবেন পরিবার-পরিজনসহ অসংখ্য প্রবাসী। বনভোজন উপলক্ষে দিনব্যাপী আয়োজন রাখা হয়েছে উদ্বোধন, প্রীতিভোজ, খেলাধুলা এবং ব্যান্ড শো। উদ্বোধন হবে দুপুর ২টা ৩০ মিনিটে, প্রীতিভোজ শুরু হবে বিকেল ৩টায়, খেলাধুলা চলবে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬টায় র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সভাপতি আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মো. রমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খাজা আফজাল হোসেন। এছাড়া বনভোজনকে প্রাণবন্ত করে তুলতে সংগঠনের অসংখ্য স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছেন।
গ্রেটার জৈন্তিয়া অ্যাসোসিয়েশন অব মিশিগান দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহ্যবাহী কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বনভোজন তাদের অন্যতম প্রধান বার্ষিক আয়োজন, যা প্রবাসে থেকেও আপনজনদের একত্রিত করে আনন্দ ও মিলনের পরিবেশ সৃষ্টি করে।
সূত্র: গ্রেটার জৈন্তিয়া অ্যাসোসিয়েশন অব মিশিগান পোস্টকৃত ফ্লায়ার
মন্তব্য করুন