২১ অগাস্ট ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানবিকতার প্রতীক: বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও পাড়ি জমিয়েছেন অনন্তলোকে

মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী মার্কিন বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও আর নেই। অগ্ন্যাশয়ের ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে গত ২০ আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার পরিবার।

 

 

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের প্রভিডেন্স সিটির এই সাবেক প্রধান বিচারক শুধু আদালতের কাঠগড়ায় নয়, সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তাঁর সহানুভূতিশীল রায় আর মমতাময়ী আচরণের জন্য। ক্ষুদ্র অপরাধে অভিযুক্ত মানুষদের জীবনের কষ্ট বোঝার চেষ্টা করতেন তিনি, কখনো ক্ষমা করতেন, কখনো শাস্তি কমিয়ে দিতেন—তবে সবসময়ই দিতেন এক টুকরো মানবিকতার বার্তা। তাঁর রায়গুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ত লাখো দর্শকের মনে, যা তাঁকে বিশ্বজুড়ে ‘মানবিক বিচারপতি’ হিসেবে খ্যাতি এনে দেয়।

 

 

কট ইন প্রোভিডেন্স’শো থেকে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া এ বিচারক আইনের কঠোর মারপ্যাঁচের মাঝেও দয়া ও মানবিকতার জন্য কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুতে পরিবার তাঁকে “নিষ্ঠাবান স্বামী, বাবা, দাদা, প্রপিতামহ ও বন্ধু” হিসেবে বর্ণনা করেছে।

 

 

কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন তিনি। আদালতের বেঞ্চে আর না বসলেও ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে অবসর নেন। মৃত্যুর আগে হাসপাতাল শয্যা থেকেই শেষ ভিডিও বার্তায় সকলের কাছে দোয়া চেয়েছিলেন।আমেরিকা ছাড়াও বাংলাদেশে তাঁর অসংখ্য ভক্ত আছে। ইউটিউব আর ফেসবুকে তাঁর দয়ার গল্প দেখে অনেকে অনুপ্রাণিত হয়েছেন। তাঁকে মনে রাখবে সারা দুনিয়ার মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১০

বসুধা : অনামিকা নেওয়াজ

১১

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১২

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১৩

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১৪

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১৫

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১৬

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

১৭

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১৮

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১৯

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

২০