৩০ জুলাই ২০২৫, ২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেটার এআই টুল নিয়ে তদন্ত শুরু করেছে ইতালি

হোয়াটসঅ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ইনস্টল করার মাধ্যমে ইউরোপীয় প্রতিযোগিতা আইন লঙ্ঘনের অভিযোগে প্রযুক্তি জায়ান্ট মেটার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইতালি। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিক প্রতিষ্ঠান মেটা কয়েক মাস আগে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে তাদের ‘মেটা এআই’ টুল চালু করে।

 

 

রোম থেকে এএফপি বুধবার ইতালির প্রতিযোগিতা কর্তৃপক্ষের এক বিবৃতির বরাতে জানায়, ‘২০২৫ সালের মার্চে মেটা, যা ভোক্তা যোগাযোগ অ্যাপের বাজারে একটি প্রভাবশালী অবস্থানে রয়েছে, তারা হোয়াটসঅ্যাপে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা প্রাক-ইনস্টল করার সিদ্ধান্ত নেয়।’ বিবৃতিতে বলা হয়, ‘এই পদক্ষেপের মাধ্যমে মেটা হয়তো ব্যবহারকারীদের ওপর তার চ্যাটবট ও এআই সহায়তা সেবাগুলো ‘চাপিয়ে’ দিতে পারে।’

 

 

তারা আরও জানায়, মেটা এআই ও হোয়াটসঅ্যাপের সমন্বয়ের ফলে ব্যবহারকারীদের একটি নতুন বাজারে নিয়ে যাওয়া হচ্ছে যা প্রতিযোগিতার ন্যায্য ভিত্তির বদলে জোরপূর্বক সেবা প্রদানের মাধ্যমে করা হচ্ছে। এতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। গত মঙ্গলবার ইতালির প্রতিযোগিতা কর্তৃপক্ষ দেশটির আর্থিক পুলিশকে সঙ্গে নিয়ে মেটার ইতালীয় শাখায় তল্লাশি চালায়। তদন্তটি ইউরোপীয় কমিশনের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সমন্বয়ে পরিচালিত হচ্ছে বলেও জানানো হয়।

 

 

কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, ব্যবহারকারীরা ভবিষ্যতে মেটা এআই-নির্ভর হয়ে পড়তে পারেন। কারণ সময়ের সঙ্গে সঙ্গে তাদের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে সেবাটির জবাব আরও বেশি প্রাসঙ্গিক ও কার্যকর হয়ে ওঠে, যা ব্যবহারকারীদের ‘লক ইন’ করে ফেলতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১০

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১১

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১২

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৪

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৫

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৬

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৭

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৮

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৯

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

২০