বাংলা সংবাদ ডেস্ক
১৯ জুলাই ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে নতুন আইন

শুক্রবার (১৮ জুলাই) এ সম্পর্কিত বিলে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটিকে ক্রিপ্টো খাত সংশ্লিষ্টদের কঠোর পরিশ্রমের একটি বড় স্বীকৃতি হিসেবে দেখছেন তিনি। এর আগে জাতীয় ক্রিপ্টোকারেন্সি বিল পাস করেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা। যা এই শিল্পের জন্য একটি মাইলফলক বলে মনে করা হচ্ছে। এদিকে বিলটি পাসের ক্রিপ্টো বা ডিজিটাল মুদ্রাবাজারের শীর্ষ কারেন্সি বিটকয়েনের দাম কিছুটা বেড়েছে। মুদ্রাটি এখন ১ লাখ ১৯ হাজার ডলারে কেনাবেঁচা হচ্ছে।

 

কয়েনমার্কেটক্যাপ-এর তথ্য অনুযায়ী, গত সোমবার (১৪ জুলাই) বিটকয়েনের মূল্য দাঁড়ায় ১ লাখ ২৩ হাজার ডলার ছাড়িয়ে যায়। এর ফলে বিটকয়েনের বাজার মূলধন দাঁড়ায় ২.৪ ট্রিলিয়ন ডলারে। তবে মঙ্গলবারই (১৫ জুলাই) বিটকয়েনের দাম প্রায় ৩ শতাংশ কমে যায়। ফলে মুদ্রার দাম কমে প্রায় ১ লাখ ১৭ হাজারের নিচে চলে আসে। বছরের পর বছর ধরে ক্রিপ্টো বা ডিজিটাল মুদ্রা নিয়ন্ত্রণের জন্য কংগ্রেসে লবিং করে আসছেন অনেকেই। একই সঙ্গে গত বছরের নির্বাচনে ক্রিপ্টোর পক্ষে রয়েছেন এমন কয়েক জন প্রার্থীর জন্যও প্রচারণা চালাতে কোটি কোটি ডলার খরচ করেছেন তারা, যাদের মধ্যে ছিলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প।

 

বিলটিতে স্টেবলকয়েন নামে পরিচিত এক ধরনের ক্রিপ্টোকারেন্সির জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। স্টেবলকয়েন এক ধরনের ডিজিটাল মুদ্রা, যেটি সাধারণত নগদ অর্থ জমা রাখার জন্য বা অন্য ক্রিপ্টোকারেন্সি কেনার কাজে ব্যবহৃত হয়। এসব কয়েনের পেছনে সরকারি বন্ড, যেমন- ইউএস ট্রেজারি দিয়ে মূল্য নিশ্চিত করা থাকে। যেমন, প্রতি ১টি স্টেবলকয়েনের পেছনে ১ ডলার বা সমপরিমাণ সরকারি মুদ্রা রাখা থাকে। শুক্রবার এ বিলটিতে স্বাক্ষরের পর ট্রাম্প এই খাত সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, এ বিল তাদের কঠোর পরিশ্রম ও অগ্রণী মনোভাবের একটি বড় স্বীকৃতি। এটি মার্কিন ডলার ও যুক্তরাষ্ট্রের জন্য ভালো। জিনিয়াস অ্যাক্ট নামে পরিচিত এ বিলটি ওয়াশিংটনে ট্রাম্পের সমর্থিত তিনটি ক্রিপ্টোকারেন্সি আইনের মধ্যে একটি। জিনিয়াস অ্যাক্ট নামে পরিচিত স্টেবলকয়েন বিল এবং ক্ল্যারিটি অ্যাক্ট নামে পরিচিত ক্রিপ্টো মার্কেট স্ট্রাকচার বিল, উভয়ই উল্লেখযোগ্য দ্বিদলীয় সমর্থন পেয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০