১০ জুলাই ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে কথা বলায় জাতিসংঘ প্রতিনিধির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

জাতিসংঘের ফিলিস্তিন অধিকারের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ঘোষণা দেন। তিনি বলেন, আলবানিজের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক আক্রমণ আর সহ্য করা হবে না।

 

 

রুবিও এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করে বলেন, আমরা আমাদের মিত্রদের আত্মরক্ষার অধিকারের পক্ষে সবসময় থাকবো। আলবানিজ দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে রিপোর্ট দিয়ে আসছিলেন। তিনি ইসরায়েলকে ‘আপারথেইড রাষ্ট্র’ আখ্যা দিয়েছেন এবং হামাসের সহিংসতাকে ‘অপ্রত্যাশিত নয়’ বলে মন্তব্য করেছেন। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য যুক্তরাষ্ট্রকেও আন্তর্জাতিক অপরাধের দায়ে অভিযুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন।

 

 

আলবানিজ আমেরিকান প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধেও কথা বলেছেন। তার বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের অভিযোগও রয়েছে। তিনি এক সময় বলেছিলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নাকি ‘ইহুদি লবি’ দ্বারা নিয়ন্ত্রিত হয়। পরে অবশ্য তিনি এই মন্তব্য প্রত্যাহার করেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ভয়েসেসের প্রেসিডেন্ট অ্যান বেয়েফস্কি বলেন, অবশেষে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিয়েছে। আলবানিজের সহিংসতা উস্কে দেওয়া ও ইসরায়েলের অস্তিত্বকে অস্বীকার করার চেষ্টার বিরুদ্ধে এ ব্যবস্থা সময়োপযোগী।

 

 

ইসরায়েল এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সা’আর বলেন, এখন জাতিসংঘের চোখ খোলার সময়। ইসরায়েলের জাতিসংঘ দূত ড্যানি ড্যাননও বলেন, আলবানিজ জাতিসংঘের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছেন। ইউএন ওয়াচের নির্বাহী পরিচালক হিলেল নয়েউর বলেন, এটি সাহসী সিদ্ধান্ত। এর আগে কখনও কোনো জাতিসংঘ কর্মকর্তার ওপর এভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

এ ব্যাপারে জাতিসংঘের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

-তথ্যসূত্র : ফক্স নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

১০

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

১১

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

১২

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

১৩

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

১৪

বাংলা সাহিত‍্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধিনতা দিবস উদযাপন

১৫

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ বাড়ছে

১৬

এবার ‘নীরব কৌশলে’ চলছে ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী অভিযান

১৭

মিশিগানের বাঙালি কমিউনিটির গর্ব, ১.৫ মিলিয়ন ডলারের বৃত্তি নিয়ে হার্ভার্ডে অনন্যা

১৮

মহামারির প্রভাব এখনো ভিসা ব্যবস্থায়, বিপাকে যুক্তরাষ্ট্রগামী লাখ লাখ অভিবাসীরা

১৯

নিউইয়র্কে ভাড়া ফ্রিজের দাবিতে বিক্ষোভ, দুই বছরের লিজেও স্থগিতের সম্ভাবনা

২০