৯ জুলাই ২০২৫, ২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন বলেছেন ট্রাম্প

ইরানের সঙ্গে নতুন করে আলোচনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দেশটির ওপর বিভিন্ন সময় আরোপিত নিষেধাজ্ঞা যথাসময়ে তুলে নেওয়া হবে বলেও মন্তব্য করেছেন তিনি মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে ডিনারের শুরুতে সাংবাদিকদের কাছে ওই মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় সিরিয়ার প্রসঙ্গ তুলে ইরানের বিষয়েও একই ধরনের সিদ্ধান্ত নেওয়ার প্রত্যাশার কথা জানান তিনি।

 

 

তবে ইরানের কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেহরান এখন পর্যন্ত আলোচনার কোনও অনুরোধ পায়নি। গত বছরের ডিসেম্বরে দেশজুড়ে তীব্র আন্দোলনের মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর দেশটিতে নতুন সরকার ক্ষমতায় এসেছে। সিরিয়ায় নতুন সরকার ক্ষমতায় আসার পর দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র।

 

 

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ‘অত্যন্ত পীড়াদায়ক’ বলে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‌‌ইরানকে পুনর্গঠনের একটি সুযোগ দেওয়ার জন্য আমি সঠিক সময়ে নিষেধাজ্ঞা তুলে নিতে পারবো। তিনি বলেন, অতীতের মতো আমেরিকার মৃত্যু হোক, ইসরায়েলের মৃত্যু হোক এসব স্লোগান না দিয়ে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ইরানকে পুনর্গঠন করতে দেখলে আমার ভালো লাগবে।

 

 

একই সঙ্গে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর পাইলটদেরও প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান আর ‌‌‘মধ্যপ্রাচ্যের দাঙ্গাবাজ’ হিসেবে থাকতে পারবে না। ইরান দারুণ সম্ভাবনাময় একটি দেশ। তাদের তেল শক্তি আছে এবং তাদের মহান, বুদ্ধিমান ও পরিশ্রমী মানুষ আছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০