৩০ জুন ২০২৫, ১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সহায়তা প্রত্যাহার হতাশ আন্তর্জাতিক সংস্থা গ্যাভি

বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর শিশুদের টিকাদান কর্মসূচি পরিচালনাকারী আন্তর্জাতিক সংস্থা গ্যাভি জানিয়েছে, টিকা নিরাপত্তা নিয়ে ভিত্তিহীন প্রশ্ন তুলে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের ঘোষণা তাদের ‘হতাশ’ করেছে। ব্রাসেলস থেকে এএফপি জানায়, গত ২৫ জুন রাতে ব্রাসেলসে গ্যাভির তহবিল সংগ্রহ সম্মেলনে পাঠানো এক ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র সহায়তা প্রত্যাহারের ঘোষণা দেন।

 

তিনি কোনো প্রমাণ ছাড়াই টিকার নিরাপত্তা নিয়ে ব্যাপক সন্দেহ প্রকাশ করেন এবং যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের ঘোষণা দেন। এ ঘটনা সম্মেলনের পরিবেশকে ছাপিয়ে যায়। গ্যাভির প্রধান নির্বাহী সানিয়া নিশতার এএফপিকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ভিডিওটি দেখে আমরা হতাশ হয়েছি। ভিডিওটিতে বলা অনেক বক্তব্যের সঙ্গে আমরা একমত নই। এটি দুর্ভাগ্যজনক, তবে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক সম্পর্কের বিষয়ে এখনও আশাবাদী। আমরা তাদের সঙ্গে সংযোগ রাখব।

যুক্তরাষ্ট্র সংস্থাটির মূল বাজেটের প্রায় ১৩ শতাংশ যোগান দেয়। যুক্তরাষ্ট্রের সহায়তা প্রত্যাহারের পরও গ্যাভি এখনো ‘খুব ভালো অবস্থানে’ রয়েছে বলে জানান নিশতার।
বহু বছর ধরে টিকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য পরিচিত রবার্ট এফ কেনেডি জুনিয়র বলেন, গ্যাভিকে পুনরায় জনসমর্থন অর্জন না করা পর্যন্ত যুক্তরাষ্ট্র আর কোনো অর্থ দেবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে USB 24 News বৈশাখী উৎসব উদযাপন

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১০

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১১

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১২

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৩

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৪

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৫

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৭

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৮

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

১৯

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আরো সুদৃঢ় সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করলো বাংলাদেশ- রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান

২০