১৯ জুন ২০২৫, ৩:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘ইরানে হামলার আগে কূটনীতির জন্য দুই সপ্তাহ সময় দেবেন ট্রাম্প’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত নেওয়ার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও দুই সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন ল্যাভিট।

 

 

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নির্ধারণ করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ট্রাম্পের একটি বার্তা উদ্ধৃত করে ল্যাভিট সাংবাদিকদের বলেন, ‘অদূর ভবিষ্যতে ইরানের সঙ্গে আলোচনা হতে পারে আবার না হওয়ারও যথেষ্ট আশঙ্কা রয়েছে। এটির ওপর ভিত্তি করে আমি আগামী দুই সপ্তাহের মধ্যে আমার সিদ্ধান্ত নেব।’ হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, আমেরিকা ইসরায়েল-ইরান সংঘাতের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মার্কিন প্রেসিডেন্ট শুধু একটি গোয়েন্দা ব্রিফিংয়ে ছিলেন এবং তাকে জাতীয় নিরাপত্তা পরিষদ নিয়মিত আপডেট তথ্য দিচ্ছে।

 

 

ল্যাভিট বলেন, তিনি (ট্রাম্প) ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। তিনি আরও বলেন, ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যে তিনি সবসময় ‘কূটনীতিত পথ অনুসরণ করতে চান, কিন্তু … প্রয়োজনে প্রেসিডেন্ট শক্তি প্রয়োগ করতে ভয় পান না’। হোয়াইট হাইসের মুখপাত্র বলেন, ইরানের সঙ্গে যেকোনো চুক্তির ক্ষেত্রে ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ না করার বিষয়টি’ অন্তর্ভুক্ত থাকতে হবে। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের অবস্থান পুনরায় তুলে ধরে বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না।

-সূত্র : আল-জাজিরা, সিএনএন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১০

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১১

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১২

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৩

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৪

বসুধা : অনামিকা নেওয়াজ

১৫

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৬

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১৭

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১৮

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১৯

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

২০