১৪ জুন ২০২৫, ৪:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন সেনাবাহিনীর দ্বি-শতবার্ষিকীতে বিশাল আয়োজন, উচ্ছ্বসিত ট্রাম্প

মার্কিন সেনাবাহিনীর ২৫০ বছর (দ্বি-শতবার্ষিকী) পূর্তি উপলক্ষে শনিবার ওয়াশিংটনে সমবেত হবে দেশটির সেনারা। যা বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টার দিকে শুরু হওয়ার কথা। কুচকাওয়াজে অংশ নিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। দীর্ঘদিন ধরেই এ ধরনের অনুষ্ঠানের স্বপ্ন দেখেছেন তিনি। এবার সামরিক এই কুচকাওয়াজে অংশ নেবে প্রায় ৬ হাজার সেনা, ১৫০ টি সামরিক যান ও ৫০ টি বিমান।

 

 

ট্রাম্প বলেছেন, এই অনুষ্ঠানের মাধ্যমে প্রধান প্রধান ঐতিহাসিক বিজয়ে মার্কিন সেনাবাহিনীর ভূমিকাকে সম্মান প্রদর্শন করা হবে। একদিনের ওই অনুষ্ঠানে ব্যয় হবে কমপক্ষে ৪৫ মিলিয়ন ডলার। অনেকে ওই পদক্ষেপকে ব্যয়বহুল হিসেবে অভিহিত করে এর নিন্দা জানিয়েছেন। এছাড়া করদাতাদের অর্থের যথাযথ প্রয়োগ না করারও অভিযোগ করেছেন। এ খবর দিয়ে অনলাইন বিবিসি জানিয়েছে, বিশ্বের বহু দেশে সামরিক কুচকাওয়াজ সাধারণ ঘটনা হলেও যুক্তরাষ্ট্রে তা বিরল ঘটনা।

 

 

সর্বশেষ ১৯৯১ সালে প্রথম উপসাগরীয় যুদ্ধের সমাপ্তি উদযাপন করতে ৮ হাজার মার্কিন সেনা ওয়াশিংটন ডিসির সড়কে জড়ো হন। আর এ বছর দর্শকদের জন্য অন্যতম আকর্ষণ হলো, ওয়াশিংটন ডিসির সড়কে ট্যাংক ও সাঁজোয়া যানে মহড়া। রাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে ইতিমধ্যেই এসব ঐতিহাসিক যুদ্ধযানগুলো টেক্সাসে জড়ো করা হয়েছে। বিভিন্ন যুদ্ধে অংশ নেয়া যুক্তরাষ্ট্রের এসব ঐতিহাসিক যানের মধ্যে রয়েছে এম-১ আব্রামস ট্যাংক, ব্র্যাডলি যুদ্ধযান ও স্ব-চালিত হাউইটজার। প্রত্যেকটি আব্রাম ট্যাংকের ওজন প্রায় ৭০ টন। তাই সেনাবাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হলো, রাজধানীর সড়কগুলো এত ভারী যানের ওজন বহন করতে পারে কিনা তা নিশ্চিত করা।

 

 

ওয়াশিংটন ডিসির পরিবহন বিভাগের তথ্য অনুযায়ী, শহরের রাস্তাগুলো সর্বোচ্চ ৪০ টন ওজন বহন করতে পারবে। সড়কের ক্ষতি কমাতে সেনাবাহিনীর প্রকৌশলীরা গত সপ্তাহে সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে ইস্পাতের প্লেট স্থাপন করেছেন। এছাড়া ট্যাংক ও সাঁজোয়া যানগুলোতে রাবার প্যাডও লাগিয়েছেন তারা। কিছু সড়কের অবস্থা কেমন হবে তা নিয়ে উদ্বেগের কারণে সাম্প্রতিক কুচকাওয়াজের রুটের দৈর্ঘ্য হ্রাস করা হয়েছে। কনস্টিটিউশন এভিনিউ এনডব্লিউয়ের কর্ণারের ২৩তম সড়ক থেকে শুরু করে ন্যাশনাল মলের পাশে ১৫তম সড়কে তা শেষ হবে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা। সেনা ও সাঁজোয়া যানের সঙ্গে সেখানে অংশ নেবে ৩৪টি ঘোড়া, দুটি মিউল ও একটি কুকুর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া ঐতিহাসিক পি-১ মুস্তাঙ্গ ও বি-২৫ মিশেল বোমারু যুদ্ধবিমানের মতো ঐতিহাসিক যানসহ মোট ৫০ টি বিমান এতে অংশ নেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১১

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১২

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৩

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৪

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৬

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৯

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

২০