১ জুন ২০২৫, ৯:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্ক বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাবের নির্বাচন : কোষাধ্যক্ষ তপন, ডিরেক্টর পিন্টু

নিউইয়র্ক বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাবের ২০২৫-২০২৬ মেয়াদের কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ২৭ মে, মঙ্গলবার জ্যাকসন হাইটসের ৭৪তম স্ট্রিটের সানাই রেস্টুরেন্টে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে ভোটগ্রহণ এবং পরবর্তীতে রাত ১২টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

 

 

এবারের নির্বাচনে সানমান গ্লোবালের সিইও মাসুদ রানা তপন কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, এ্যাংকর ট্রাভেলের সিইও এএসএম মাইনুদ্দিন পিন্টু সর্বোচ্চ ১০০ ভোট পেয়ে ডিরেক্টর পদে নির্বাচিত হন। উভয়েই দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক ও কমিউনিটি-ভিত্তিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় তাদের এই বিজয় প্রশংসিত হয়েছে। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী। কমিশনের অপর চার সদস্য হলেন এম. মতিউর রহমান, রেজা রশিদ, আব্দুর রহিম হাওলাদার ও আমেনা নেওয়াজ।

 

 

সভাপতি পদে জেএফএম রাসেল ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এস এম আলম পেয়েছেন ৫৫ ভোট। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মশিউর রহমান মজুমদার, যিনি ৯৪ ভোটে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী আহমেদ সোহেল পেয়েছেন ৩৪ ভোট। ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন একেএম আব্দুর রশিদ (৭৯ ভোট)। ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন হালিম আব্দুল্লা ও মো: রুহুল আমিন। কামরুল মজুমদার (হালিম আব্দুল্লা) পেয়েছেন ৬০ ভোট এবং রুহুল আমিন পেয়েছেন ৯২ ভোট।

 

 

এছাড়া এবার ১১ জন ডিরেক্টর নির্বাচিত হয়েছেন। তারা হলেন—এটিএম হেলালুর রহমান (৮৮), মো: মফিজুর রহমান (৭৫), ডেইজি ইয়াসমিন (৭৩), কামরুল হাসান (৬৯), মোহাম্মদ এ জামান (৬৬), মো: মনিরুল ইসলাম (৬৫), মোহাম্মদ হোসেন জাকির (৫৮), মোহাম্মদ এ কাশেম (৫৩), মোহাম্মদ আহসানুল হক বাবুল (৫১) এবং মো: জেড রহমান ওরফে আকাশ রহমান (৪৬)। নির্বাচন চলাকালে ও ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন লায়ন ডিস্ট্রিক্ট ২০-আর২-এর গভর্ণর (ইলেক্ট) আসেফ বারী টুটুল এবং সেকেন্ড ভাইস গভর্ণর শাহ নেওয়াজ। তারা নবনির্বাচিতদের শুভেচ্ছা জানান এবং ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১০

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১১

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১২

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৩

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৪

বসুধা : অনামিকা নেওয়াজ

১৫

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৬

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১৭

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১৮

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১৯

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

২০