২৯ মে ২০২৫, ৪:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে বসবাসের অনুমতি চেয়ে রেকর্ডসংখ্যক মার্কিনের আবেদন

যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে রেকর্ড সংখ্যক আমেরিকান যুক্তরাজ্যে বসবাসের অনুমতি চেয়ে আবেদন করেছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, এক বছরে সাড়ে ৬ হাজারের বেশি মার্কিন নাগরিক যুক্তরাজ্যে বসবাসের অনুমতি চেয়ে আবেদন করেছেন। ২০০৪ সালে দু দেশের মধ্যে এ নিয়ে তুলনাযোগ্য রেকর্ড রাখা শুরু হওয়ার পর এটিই সর্বোচ্চ।

 

 

ব্রিটিশ হোম অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছর মার্চ পর্যন্ত ১২ মাসে ৬ হাজার ৬১৮ জন মার্কিন নাগরিক যুক্তরাজ্যের নাগরিকত্ব চেয়ে আবেদন করেছেন। যাদের মধ্যে, ১ হাজার ৯০০ জনই আবেদন করেছেন চলতি বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে। এই তিন মাসে জমা পড়া আবেদনের সিংহভাগই এসেছে ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের পরে। ২০২৫ সালের শুরুতে আবেদনসংখ্যায় যে উল্লম্ফন দেখা গেছে, তা যেকোনো একক ত্রৈমাসিকের মধ্যে রেকর্ড সর্বোচ্চ।

 

এই পরিসংখ্যান এমন এক সময় এল, যখন ব্রিটেন সরকার অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সীমান্তের ওপর নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের আবেদনের জন্য ৫ বছরের বদলে ১০ বছর অপেক্ষা করতে হবে ব্রিটিশ সরকারের নতুন এই নীতি ঘোষণার কারণে আরও বেড়ে যেতে পারে আবেদনের সংখ্যা।

 

গত ১২ মে অভিবাসন সংক্রান্ত নতুন পরিকল্পনা ঘোষণা করে ব্রিটেন সরকার। নতুন নীতি অনুযায়ী, অধিকাংশ অভিবাসীকে নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ১০ বছর অপেক্ষা করতে হবে। তবে, কেউ যদি প্রমাণ করতে পারেন যে তিনি দেশের অর্থনীতি ও সমাজে ‘বাস্তব ও স্থায়ী অবদান’ রেখেছেন, তাহলে তিনি ১০ বছর পূর্ণ হওয়ার আগেই আবেদন করতে পারবেন। উদাহরণস্বরূপ, যারা নিয়মিত আয়কর দেন, ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) চিকিৎসক, নার্স বা হাসপাতালের কর্মী, বা ব্যতিক্রমী স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত আছেন তাঁদের জন্য এই সুযোগ থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে USB 24 News বৈশাখী উৎসব উদযাপন

১০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১১

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১২

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৩

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৪

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৬

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৯

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

২০