২১ মে ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের শুল্কনীতি স্থগিতে আদালতে যুক্তরাষ্ট্রের ১২ অঙ্গরাজ্য

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক স্থগিত করতে ফেডারেল আদালতের শরণাপন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্য।  ট্রাম্পের ‘লিবারেশন ডে’ খ্যাত পারস্পরিক শুল্ক স্থগিত করার আবেদন জানিয়েছে তারা। তাদের দাবি, জরুরি ভিত্তিতে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে কর্তৃত্বের সীমা লঙ্ঘন করেছেন ট্রাম্প। এছাড়া যেসব দেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানির চেয়ে অধিক পরিমাণ রফতানি করে তাদের ওপর সীমাহীন শুল্ক আরোপ করা হয়েছে বলেও যুক্তি দিয়েছে তারা।

 

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্ক, ইলিনয়, ওরেগনসহ ১২টি রাজ্যের ডেমোক্রেটিক অ্যাটর্নি জেনারেলদের করা মামলার যুক্তি শুনবেন ম্যানহাটন-ভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য আদালতের তিন বিচারকের একটি প্যানেল। মামলাকারীদের দাবি রিপাবলিকান প্রেসিডেন্ট ‘নিজের ইচ্ছামতো’ বাণিজ্য নিয়ন্ত্রণের লক্ষ্যে এমন পদক্ষেপ নিয়েছেন। রাজ্যগুলোর দাবি, অতিরিক্ত শুল্ক আরোপের ন্যায্যতা প্রমাণের জন্য ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনোমিক পাওয়ারস অ্যাক্টের ভুল ব্যাখ্যা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মূলত যুক্তরাষ্ট্রের জন্য ‘অস্বাভাবিক এবং অসামান্য’ হুমকি মোকাবিলার জন্যই এ আইনটি তৈরি করা হয়েছে।

 

ট্রাম্প বলেছেন, রফতানির চেয়ে বেশি আমদানির দীর্ঘ ইতিহাস যুক্তরাষ্ট্রের জন্য জাতীয় জরুরি অবস্থা যা মার্কিন শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করছে। কিন্তু রাজ্যগুলো যুক্তি দিয়েছে মার্কিন বাণিজ্য ঘাটতি কোনও ‘জরুরি অবস্থা’ নয়। এর আগে পাঁচটি ক্ষুদ্র ব্যাবসায়িক ইস্যুতে যুক্তি-তর্ক শুনেছেন বিশেষ ওই আদালত। আশা করা হচ্ছে আগামী সপ্তাহে এ বিষয়ে রায় প্রদান করা হবে।

 

-সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১০

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১১

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১২

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৩

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৪

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৫

বসুধা : অনামিকা নেওয়াজ

১৬

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৭

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১৮

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১৯

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

২০