২০ মে ২০২৫, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে মুড়িয়া সামাজিক-সাংস্কৃতিক সমিতির কার্যকরী কমিটি গঠিত

নিউইয়র্কে মুড়িয়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনকের কার্যকরী পরিষদের আত্মপ্রকাশ ঘটেছে। গত রোববার (১৮ মে) সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্সে আল-মদিনা পার্টি হলে এ নতুন কার্যকরী পরিষদের গঠন ও শপথ শপথ বাক্য পাঠ করানো হয়। আহ্বায়ক গোলাম মর্তুজার সভাপতিত্বে ও সদস্য সচিব ইফজাল আহমেদের পরিচালনায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান ও সাবেক সভাপতি বুরহান উদ্দিন কফিল, বিয়ানীবাজার সমিতির সাবেক উপদেষ্টা আজিজুর রহমান পাখি, সমাজসেবক আবুল হোসেন, কুইন্স বাংলাদেশ সোসাইটির সভাপতি সামসুদ্দিন, ব্যবসায়ী সানওয়ার চৌধুরী।

 

অতিথি ছিলেন গীতিকার গৌছ উদ্দিন খান, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএর সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু ও সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক মাহবুব, মাথিউরা ইউনিয়ন সমিতির সাবেক সভাপতি কমর উদ্দিন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুল ফাত্তাহ, আব্দুস সালাম, সরোয়ার হোসেন, মোরশেদ আলম, শামীম আহমদ, জালালাবাদ এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলিম, বীর মুক্তিযোদ্ধা আহমাদ হোসেন বাবুল, বিয়ানীবাজার সমিতির সাবেক নির্বাচন কমিশনার হেলাল আহমদ, মাজেদ দিপু, নাসির আহমদ, আবুল হোসেন, শাহিন আহমদ, শামিম আহমদ, সমাজসেবক আলাউদ্দিন, বাংলাদেশ সোসাইটির সদস্য হাসান খান, রাজনীতিবিদ হাসান আহমদ, সরোয়ার হোসেন, সমাজসেবক জামাল হোসেন, বিয়ানীবাজার সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তালহা, আশরাফুল হাসান।

 

সম্মেলনে ইফজাল আহমদকে সভাপতি ও খলকুর রহমানকে সাধারণ সম্পাদক করে কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি আব্দুর নুর হারুন ও আব্দুল হামিদ, সহ-সাধারণ সম্পাদক ফয়ছল আলম, কোষাধ্যক্ষ আব্দুল বাছিত, সাংগঠনিক সম্পাদক বিলাল উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রেদোয়ান হোসেন, প্রচার সম্পাদক জুবের আহমদ, ক্রীড়া সম্পাদক আবেদ আহমদ মিষ্টু, কার্যকরী সদস্য গোলাম মর্তুজা, নাজমুল চৌধুরী, আলতাফ চৌধুরী, আব্দুল গফফার, ছাইফুল ইসলাম, আবু তাহের আছাদ, সাব্বির উদ্দিন, আলমগীর শাহ জেবুল, জামিল আহমেদ।
অনুষ্ঠানে গোলাম মোর্তজার বাংলাদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে ইউনিয়নবাসীর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু কার্যকরী পরিষদকে শপথ বাক্য পাঠ করান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১০

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১১

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১২

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৩

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৪

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৫

বসুধা : অনামিকা নেওয়াজ

১৬

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৭

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১৮

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১৯

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

২০