১৯ মে ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ক্যালিফোর্নিয়ায় চিকিৎসাকেন্দ্রের সামনে সন্ত্রাসী হামলায় নিহত ১, আহত ৪

ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংস শহরে একটি প্রজনন চিকিৎসাকেন্দ্রের সামনে ঘটে গেল ভয়াবহ এক বিস্ফোরণ। এফবিআই জানিয়েছে, এটি একটি ইচ্ছাকৃত সন্ত্রাসী হামলা। গত শনিবার (১৭ মে) সকাল ১১টার কিছু আগে ইন্ডিয়ান ক্যানিয়ন ড্রাইভ এলাকার ক্লিনিকটির বাইরে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে একজন নিহত হন এবং অন্তত চারজন আহত হন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ভবনের জানালাগুলো চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং বিস্ফোরণের ধ্বংসাবশেষ প্রায় ২৫০ গজ এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে।

 

এফবিআইয়ের লস অ্যাঞ্জেলেস শাখার সহকারী পরিচালক আকিল ডেভিস সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি নিছক দুর্ঘটনা নয়। এটি একটি পূর্বপরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড। আমরা বিশ্বাস করি, এই ক্লিনিকটিই ছিল হামলার লক্ষ্য।’ বিস্ফোরণে নিহত ব্যক্তি ঘটনাস্থলে গাড়ির কাছাকাছি ছিলেন। যদিও নিহত ব্যক্তি হামলাকারী কিনা, তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। এফবিআই জানিয়েছে, তাদের কাছে একজন ‘পারসন অফ ইন্টারেস্ট’-এর ওপর সন্দেহ রয়েছে। তবে তারা এখনও কাউকে খুঁজে বের করার জন্য অ্যাকটিভলি তল্লাশি চালাচ্ছে না।

 

পাম স্প্রিংস পুলিশের প্রধান অ্যান্ডি মিলস জানান, এই ঘটনা আমাদের জন্য একটি বিশাল ইনভেস্টিগেশনের সূচনা করেছে। বিস্ফোরণের পর আমরা আশপাশের এলাকা খালি করে তল্লাশি চালিয়েছি, যেন কোনো সেকেন্ডারি এক্সপ্লোসিভ ডিভাইস না থাকে।’ এফবিআইয়ের বোমা বিশেষজ্ঞরা এখন বিস্ফোরণের উৎস ও ব্যবহৃত প্রযুক্তি নির্ধারণে কাজ করছেন। এটি সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সাম্প্রতিক সময়ের অন্যতম বড় বম্বিং ইনভেস্টিগেশন হিসেবে উল্লেখ করেছেন কর্মকর্তারা। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছে প্রশাসন। সেফটি নিশ্চিত না হওয়া পর্যন্ত আশেপাশের এলাকায় চলাচলে রেস্ট্রিকশন জারি রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১০

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১১

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১২

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৩

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৪

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৫

বসুধা : অনামিকা নেওয়াজ

১৬

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৭

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১৮

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১৯

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

২০