বাংলা সংবাদ ডেস্ক
৫ মে ২০২৫, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আবারও চালু হচ্ছে ভয়ঙ্কর অপরাধীদের সেই কুখ্যাত কারাগার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সান ফ্রান্সিসকো বে’তে অবস্থিত বিখ্যাত আলকাট্রাজ কারাগার পুনর্নির্মাণ ও পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন। তিনি স্থানীয় সময় রোববার সরকারি সংস্থাগুলোকে এ নির্দেশনা দেন, যাতে ‘যুক্তরাষ্ট্রের সবচেয়ে নির্মম ও সহিংস অপরাধীদের’ সেখানে রাখা যায়। 

 

এই নির্দেশনা দিয়ে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, ‘আলকাট্রাজ পুনর্নির্মাণ করো এবং খুলে দাও!’ট্রাম্প জানান, তিনি ফেডারেল ব্যুরো অব প্রিজনস (কারা ব্যুরো), বিচার বিভাগ, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং এফবিআই-কে একসঙ্গে একটি ‘বিস্তৃত, সম্প্রসারিত ও পুনর্নির্মিত’ আলকাট্রাজ কারাগার খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যখন আমরা একটি আরও গুরুতর জাতি ছিলাম, তখন আমরা কোনো দ্বিধা না করে সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের আটক করতাম এবং তাদের এমন স্থানে রাখতাম, যেখানে থেকে তারা কাউকেই ক্ষতি করতে পারত না’।

 

ট্রাম্প আরও বলেন, ‘আমরা আর কোনো অপরাধী, সন্ত্রাসী ও সেইসব বিচারকদের হাতে জিম্মি হয়ে থাকব না—যারা তাদের কাজ করতে ভয় পান এবং অবৈধভাবে দেশে আসা অপরাধীদের অপসারণ করতে বাধা দেন’। তিনি এ সময় জোর দিয়ে বলেন, ‘আলকাট্রাজের পুনরায় চালু হওয়াটা সময়ের দাবি এবং এটা হবে আইন, শৃঙ্খলা এবং ন্যায়বিচারের প্রতীক’। উল্লেখ্য, আলকাট্রাজ সান ফ্রান্সিসকোর সবচেয়ে জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোর একটি। বর্ণনাতীত এই কারাগারটি ২৯ বছরের কার্যক্রমের পর ১৯৬৩ সালে বন্ধ করে দেওয়া হয়।

 

ফেডারেল ব্যুরো অব প্রিজনসের ওয়েবসাইট অনুযায়ী, এই কারাগার পরিচালনার খরচ অন্যান্য কারাগারের তুলনায় তিন গুণ বেশি হওয়ায় এটি বন্ধ করা হয়েছিল। মূলত দ্বীপের অবস্থান, ঠান্ডা পানি এবং তীব্র স্রোতের কারণে আলকাট্রাজকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ‘নিরাপদ কারাগার’ হিসেবে বিবেচনা করা হয়। সেখান থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বন্দির পালানোর রেকর্ড নেই। যদিও পাঁচজন বন্দিকে ‘নিখোঁজ ও ডুবে মৃত্যু’ হয়েছে বলে তালিকাভুক্ত করা আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিশিগানে বৃহত্তর জৈন্তা এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

মিশিগানে সংস্কৃতি কর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

মৌলভীবাজার এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল সম্পন্ন

মিশিগানে সকল ধর্মের সংমিশ্রণে সিটির বাংলাদেশি কাউন্সিলম‍্যানদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাঠে গড়াচ্ছে না ফিনালিসিমা, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বাতিল

সৌদি আরবে অবস্থানরত মার্কিনিদের দ্রুত চলে যেতে বলল ওয়াশিংটন

আমেরিকান রিয়েলটরস ও গ্যারান্টি রেন্ট এর বার্ষিক কমিউনিটি ইফতার অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

১০

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

১১

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

১২

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

১৩

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

১৪

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

১৫

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

১৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

১৭

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

১৮

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

১৯

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

২০