বাংলা সংবাদ ডেস্ক
৩ মে ২০২৫, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৪ জুন ট্রাম্পের জন্মদিন: কেমন হবে উদযাপন

ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওয়াশিংটনে একটি বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজন করতে যাচ্ছেন ট্রাম্প। এই কুচকাওয়াজে অংশ নিতে পারে ৬,৬০০ জনেরও বেশি সৈনিক, ১৫০টিরও বেশি সামরিক যান, ৫০টি হেলিকপ্টার, ৭টি ব্যান্ড দল এবং হাজারখানেক সাধারণ মানুষ।

 

কুচকাওয়াজটি ১৪ জুন অনুষ্ঠিত হবে, যেদিন ট্রাম্পের জন্মদিন এবং একই সঙ্গে মার্কিন সেনাবাহিনীরও জন্মদিন। ২০২৫ সালে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর তার প্রতিষ্ঠার ২৫০বছর পূর্ণ করতে যাচ্ছে। অন্যদিকে ট্রাম্প ৮০ বছরে পদার্পণ করবেন। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, শুধু সেনা সদস্য নয়, কুচকাওয়াজে যুক্তরাষ্ট্রের ইতিহাসের বিভিন্ন যুদ্ধ—যেমন স্বাধীনতা যুদ্ধ, গৃহযুদ্ধ, দুই বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তান যুদ্ধের প্রতীকী উপস্থাপনাও থাকবে। এছাড়াও প্রদর্শন করা হবে ঐতিহাসিক সব সামরিক সরঞ্জামও।

 

হোয়াইট হাউসের অভ্যন্তরীণ নীতির পরিচালক ভিন্স হ্যালি বলেন, ‘প্রেসিডেন্ট একটি ঐতিহাসিক উদ্‌যাপন পরিকল্পনা করছেন যা আমাদের স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী প্রজন্ম এবং দেশের জন্য আত্মত্যাগ করা সেনাদের সম্মান জানাবে।’খবরে বলা হয়েছে, ২৯ ও ৩০ এপ্রিল তারিখে তৈরি এই পরিকল্পনা নথিগুলো এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি এবং চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো সংবাদমাধ্যমকে জানিয়েছে, কুচকাওয়াজের পরিকল্পনা এখনো চলমান রয়েছে এবং এটি হোয়াইট হাউসের অনুমোদনের অপেক্ষায় আছে।

 

বিশ্লেষকরা বলছেন, বিশাল এ আয়োজন করতে গেলে দশ মিলিয়ন ডলারের বেশি খরচ হতে পারে। সেনাবাহিনীর বিভিন্ন যান ও সরঞ্জাম দেশজুড়ে বিভিন্ন ঘাঁটি থেকে ওয়াশিংটনে আনতে হবে। তাদের থাকার ও খাবারের ব্যবস্থাও করতে হবে। ট্যাঙ্ক ও ভারী সামরিক যান ব্যবহারের কারণে ওয়াশিংটন ডিসির সড়ক ক্ষতির আশঙ্কাও রয়েছে, যা নিয়ে স্থানীয় কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। পরিকল্পনা অনুযায়ী, কুচকাওয়াজে অংশ নেবেন ৬,৩০০ সেনা, থাকবে ট্যাঙ্ক, সাঁজোয়া যান, হেলিকপ্টার, ও ঐতিহাসিক সামরিক যন্ত্রপাতি। অংশ নেবেন সেনাবাহিনীর পুরনো সদস্য, সামরিক কলেজের ছাত্ররা।

 

এছাড়াও কুচকাওয়াজে সাতটি সেনা ব্যান্ড এবং প্যারাসুট দলের প্রদর্শনী থাকবে, থাকবে বিভিন্ন যুদ্ধের প্রতীকী উপস্থাপনাও। উল্লেখ্য, ট্রাম্প ২০১৭ সালে ফ্রান্সের বাস্তিল দিবসের কুচকাওয়াজ দেখে অনুপ্রাণিত হয়ে প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদে ওয়াশিংটনে একটি বড় সামরিক কুচকাওয়াজ করতে চেয়েছিলেন। তবে ৯২ মিলিয়ন ডলারের সম্ভাব্য খরচ এবং লজিস্টিক জটিলতায় সেই পরিকল্পনা বাতিল করা হয়।সম্প্রতি ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেন, ‘আমরা আবার আমাদের বিজয় উদযাপন শুরু করব!’ ট্রম্প আরও জানান, তিনি ৮ মে-কে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় দিবস’ এবং ১১ নভেম্বর-কে ‘প্রথম বিশ্বযুদ্ধ বিজয় দিবস’ হিসেবে ঘোষণা করতে চান।

 

সূত্র: এপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০