১৩ জুন ২০২২, ৭:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একজন রুপুভাই

বিশিষ্ট সাংবাদিক​, গীতিকার ও লেখক ইফতিয়াক রুপুর সাথে সৌজন্য সাক্ষাতে বাংলা প্রেস ক্লাব অব মিশিগান, ইউএস​এ এর সাংবাদিকবৃন্দ ।

যাত্রা পথে বিশেষ করে ট্রেনে পাশের সিটে বসা যাত্রী বা সামনের সিটে বসা যাত্রীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়, রাজনীতি অর্থনীতি, সিনেমা আরো কত কি। চা, বাদাম খাওয়া হয়। এক সময় যাত্রী তার নির্ধারিত স্টেশনে নেমে যান। সেখানেই সেই সম্পর্কের ইতি।

আজ থেকে প্রায় ৩০ বছর আগে ঢাকা থেকে জয়ন্তিকা এক্সপ্রেসে পরিচয় হওয়া এক গল্পবাজ, স্বপ্নবাজ তরুণের কথা মনে পড়লো। যার প্রতিটি কথাই যেন শিক্ষনীয়, তার কথা সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলো, যেন একটা সিনেমার গল্প বলছিলো। কেমন যেন একটা সম্মোহন শক্তি ছিল তার মাঝে। আজ ঠিক তেমনি এক তরুণের সাথে দেখা। যদিও এটা তার সাথে প্রথম দেখা নয়। তবুও তার সাথে প্রতিটি দেখাই যেন নতুন নতুন দ্বার উন্মোচন করে। বলছিলাম আমাদের রুপুভাইয়ের কথা।

মিশিগান এসেই আ্মাকে একটা ফোন দিবেন, দাদা চলে এসেছি। ফোনটা পেলেই মনে হয় ভাল একটা জমানো আড্ডা হবে। অনর্গল কথা বলতে পারেন। সিলেটের রাজনীতির কথা, সংস্কৃতির কথা, গানের কথা, ভাটির দেশের মানুষের কথা, মাটির কথা। তার কথায় আমি বাংলার কাঁচা মাটির গন্ধ পাই।তার গল্পে একটু বিরক্তি আসে না, অনেকে কথা বললে কেউ শুনে, কেউ ফোন টিপে কিন্তু রুপুভাইয়ের গল্পে কি যেন যাদু মেশানো। এক গল্প থেকে অন্য গল্পে চলে যান শ্রোতা একটুও টের পায় না। গল্পের মধ্যে গল্প সৃষ্টি করতে পারেন। গল্পের যাদুকর যেন।

গতকাল মিশিগানের সাংবাদিকদের সাথে রুপুভাই একটা জমজমাট আড্ডা দিয়েছেন। তার বিভিন্ন গল্প শুনে আমরা সমৃদ্ধ হলাম। সেগুলো অবশ্য ঐতিহাসিক সত্য গল্প। আমাদের রুপুভাই একাধারে লেখক, কবি, সাংবাদিক, গীতিকার, সাংস্কৃতিক সংগঠক। রুপুভাই বারবার মিশিগান আসুন, আমরা আপনার গল্প শুনে মুগ্ধ হই। নতুন প্রজন্ম জানুক আমাদের অতীত ইতিহাস। আমরা যে বর্তমানে দাড়িয়ে আছি সেই বর্তমান সময়কে বুঝতে হলে অতীতকে জানতে হবে।অতীতকে জানতে হলে আমাদের প্রয়োজন আপনার মতো নাবিক দিশারী বাতিঘর। ভাল থাকবেন রুপুভাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১০

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১১

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১২

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৪

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৫

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৬

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৭

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৮

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৯

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

২০