ইকবাল হোসাইন ফেরদৌস
২৮ অক্টোবর ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হোয়াট্সঅ্যাপে প্রতারণা বাড়ছে, টার্গেট সহজ-সরল মুসলমান

প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে সাইবার হামলা ও প্রতারণার ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে হোয়াটসঅ্যাপকে ব্যবহার করে প্রতারকরা সহজ-সরল মানুষদের ফাঁদে ফেলছে। মিশিগানের সাম্প্রতিক পরিস্থিতিতে এই প্রবণতা ক্রমবর্ধমান। প্রতারকরা বিভিন্ন কৌশল প্রয়োগ করে সাধারণ মানুষকে টার্গেট করছে, বিশেষ করে সহজ-সরল মুসলমানদেরকে।

 

প্রতারকদের কৌশল
প্রতারকরা নিজেদের মসজিদের মুফতি বা ইসলামিক ব্যক্তিত্ব হিসেবে পরিচয় দেয়। তারা মুফতি বা ইসলামিক স্কলার সেজে সাধারণ মুসলমানদের ফোন করে এবং ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠান নিয়ে কথা বলে। এরপর তারা হোয়াটসঅ্যাপে একটি গ্রুপে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানায় এবং পাসওয়ার্ড চায়। সরল বিশ্বাসে অনেকে এই গ্রুপে যোগ দেওয়ার চেষ্টা করেন এবং পাসওয়ার্ড শেয়ার করেন। এই সুযোগে প্রতারকরা তাদের ফোন বা একাউন্ট হ্যাক করে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয়।

 

অন্য প্রতারণার ধরন
হোয়াটসঅ্যাপে প্রতারকরা শুধুমাত্র মসজিদ কেন্দ্রিক প্রতারণা করছে না। তারা আরো বিভিন্নভাবে প্রতারণার আশ্রয় নিচ্ছে। প্রতারণার কৌশলগুলো হচ্ছে:
প্রতারকরা বন্ধু বা পরিবারের সদস্য সেজে অর্থ সহায়তার আবেদন করে। এ ধরনের বার্তা সাধারণত জরুরি পরিস্থিতির আড়ালে আসে, যা সহজেই মানুষের সহানুভূতি অর্জন করে। কখনো কখনো প্রতারকরা ভুল নম্বরে কল করে বা মেসেজ পাঠায় এবং পরে সম্পর্ক তৈরি করে প্রতারণার চেষ্টা করে। প্রতারকরা কখনো বৈধ কোম্পানি বা প্রতিষ্ঠানের ভান করে মেসেজ পাঠায় এবং বলে যে, আপনি লটারি জিতেছেন। এ ধরনের মেসেজে একটি লিংক থাকে, যা প্রতারণামূলক ওয়েবসাইটে নিয়ে যায়। সেখানে আপনার ব্যক্তিগত তথ্য বা আর্থিক বিবরণী চেয়ে থাকে, যা প্রতারকরা চুরি করে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১০

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১১

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১২

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৩

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৪

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৫

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৬

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৭

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৮

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৯

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

২০