ফাহমিদ জাহিদ খান
১৩ অক্টোবর ২০২৪, ১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লিডিং ইউনিভার্সিটিতে ‘অদূরস্পর্শী’ ম‍্যাগাজিনের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই লিডিং ইউনিভার্সিটি জ্ঞানচর্চা, ন্যায়বিচার এবং মানবাধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অদূরস্পর্শী ম্যাগাজিন নতুন প্রজন্মের পরিশীলিত চিন্তাভাবনা এবং সামাজিক দায়বদ্ধতার একটি সুস্পষ্ট প্রতিফলন। এটি যেমন শিক্ষার্থীদেরকে জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করবে, তেমনই তাদের চিন্তাধারার বিকাশে সহায়ক হবে।

 

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ইউনিভার্সিটির আইন বিভাগের ৪৬তম ব্যাচের উদ্যোগে ‘অদূরস্পর্শী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (৯ অক্টোবর) আইন বিভাগে প্রথমবারের মতো ‘যুক্তির মিছিলে, মুক্তির গান’- স্লোগানকে ধারণ করে প্রকাশিত এই ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানটি ইউনিভার্সিটির গ্যালারি-১ রাগীব আলী ভবনে অনুষ্ঠিত হয়।

 

ইউনিভার্সিটির আইন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন’র সভাপতিত্বে এবং আইন বিভাগের শিক্ষার্থী সামিয়া রহমান মিতু ও জান্নাতুল ফেরদৌসি রাকিবার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন রুমেল এম.এস রহমান পীর। তিনি ম্যাগাজিনে শুভেচ্ছা বাণী দিয়ে অনুজদের উৎসাহিত করার জন্য আইন বিভাগের ১১তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী সুনামগঞ্জের ধর্মপাশায় কর্মরত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিজবাহ উদ্দিন আহমদ এবং ১৩তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান কলিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ কবির আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমান, আইন বিভাগসহ লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দানবীর ড. রাগীব আলীকে উৎসর্গ করে লেখা ‘চিরঞ্জীব রাগীব’ এবং ‘পূর্বাশা’ শিরোনামে দুটি স্বরচিত কবিতা আবৃত্তি করেন আইন বিভাগের প্রভাষক রেজাউল করিম রাজ। শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এ আয়োজনের দ্বিতীয়পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে সবাইকে মাতিয়ে রাখেন। ‘অদূরস্পর্শী’ ম্যাগাজিনের সম্পাদক হিসেবে লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী হারিস রহমান অন্তর সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সভাপতিসহ অতিথিবৃন্দ ম্যাগাজিন প্রকাশ করায় শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া ভবিষ্যতে বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে নিজেদেরকে গড়ে তুলার আহবান জানান। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল বাংলা সংবাদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০