৫ অক্টোবর ২০২৪, ৫:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের জন্য ব্যাংকগুলোকে সহজ ঋণ দেয়ার আহ্বান আসিফের

২৪-২৫ বছর বয়সকেই বিয়ের জন্য সবচেয়ে উপযুক্ত সময় বলে মনে করেন জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর। বিয়ের জন্য ব্যাংকগুলোকে সহজ ঋণ দেওয়ার আহ্বান জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়ে আক্ষেপ করে আসিফ লিখেছেন, দুঃখজনক হলেও সত্যি, ছাত্র আন্দোলনের বাঘা বাঘা নেতা এবং তাদের সহকর্মীরা এখনও ব্যাচেলর।

 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক ফেসবুক পোস্টে ছেলের বিয়ের কিছু ছবি পোস্ট করেছেন আসিফ। তিনি লিখেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আসল সফলতা আসবে ছাত্র-ছাত্রীদের সময়মতো বিয়ে করার মাধ্যমেই। আমি ২৪-২৫ বছর বয়সে বিয়ের পক্ষে। এতে সংসার শুরু করা যায় দ্রুত। তারাও বাবা-মা হতে পারে, আমরাও দাদা-নানা হতে পারি সুন্দর সময়ে। কবে স্টাডি শেষ হবে, তারপর প্রতিষ্ঠা পাবে, তারপর টাকা জমিয়ে বিয়ে করতে হবে! এর মধ্যে চলে যাবে যৌবনের সুন্দর সময়।

 

কণ্ঠশিল্পী আরও লিখেছেন, ‘সোনার ভরি এখন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা। অন্যান্য সামাজিকতার খরচ ধরলে কেউ ২৪-২৫ বছর বয়সে বিয়ে করতে পারবে না। সন্তানদের বিয়ের জন্য এগিয়ে আসতে হবে বাবা-মাকে। পোস্টের মাঝামাঝি আসিফ লিখেছেন, ‘দুঃখজনক হলেও সত্য, ছাত্র আন্দোলনের বাঘা বাঘা নেতা এবং তাদের সহকর্মীরা এখনো ব্যাচেলর। অথচ আমি ওই বয়সে দুই ছেলের বাবা হয়েছি। তাদের উচিত রাষ্ট্র ব্যবস্থায় তরুণদের বিয়ের জন্য একটা পদ্ধতি তৈরি করা। ব্যাংক ঋণ দেবে এবং সেটা দূরবর্তী সময়ের কিস্তিতে আস্তে আস্তে পরিশোধ করা হবে কোনো প্রেশার ছাড়া। আন্দোলনে বিজয়ী ছাত্র-ছাত্রীদের জন্য একটা ফ্রি টিপস দিলাম, এখনই সময়।

 

তিনি আরও লিখেছেন, ‘এদিকে দেখতে দেখতে আমার বড় ছেলে শাফকাত আসিফ এবং শেহরীন ঈশিতার দ্বিতীয় বিয়ে বার্ষিকী পূরণ হয়েছে আজ। দুজনই কানাডার টরন্টোয় স্টাডিতে আছে। তবে আপাতত দাদা হওয়ার মতো কোনো সুখবর নেই। ছেলেকে জিজ্ঞেস করলাম, সে বললো প্ল্যান নাকি আছে। বললাম, তোমার জন্মের সময় কোনো প্ল্যান আমাদের ছিল না, অথচ দুর্ভাগ্য তোমার কাছ থেকে প্ল্যানের গল্প শুনতে হলো। সবশেষে আসিফ লিখেছেন, ‘পরিস্থিতি যাই ঘটুক ২০২৬ সালের শুরুতেই আমার ছোট ছেলে শাফায়াত রুদ্রর বিয়ে দেব ইনশাআল্লাহ, সে অপেক্ষায় অস্থির হয়ে আছি। রণ-ঈশিতা তোমাদের বিয়েবার্ষিকীর শুভেচ্ছা। আনন্দে বাঁচো বাবা। ভালোবাসা অবিরাম।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন, ভারতীয়দের জন্য নতুন নিয়ম যুক্তরাষ্ট্রের

মানসিক স্বাস্থ্য সংকটে বিশ্ব, আক্রান্ত ১২০ কোটি মানুষ

বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’  পেলেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ

মিশিগানে ঈদ উৎসব ঘিরে বসছে ‘ইউনিক ঈদ বাজার’

মিশিগানের প্রাণের ছোঁয়ায় ওয়াকেস টাউন ইন্টারমিডিয়েট স্কুলে বাংলাদেশী কমিউনিটির জমকালো বৈশাখী উৎসব

গ্রিনকার্ড পেতে অনেক অভিবাসীকেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে: ট্রাম্প প্রশাসন

ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলে সাইবার হামলা চালাচ্ছে ইরান

তারেক রহমানের রোডম‍্যাপে ডিজিটাল কন্টেন্টে  বিলিয়ন ডলারের সম্ভাবনা

কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিলেটে প্রতিবাদ কর্মসূচি

স্বল্পমূল্যে বিশ্বকাপ দেখার সুযোগ, নিউইয়র্কবাসীর জন্য ৫০ ডলারে বিশ্বকাপ টিকিট

১০

হিন্দুদের মানবিক সহায়তায় মিশিগানে আত্মপ্রকাশ করছে ‘অন্তিম সেবা ফাউন্ডেশন’

১১

ট্রাম্পের মিডিয়া সাম্রাজ্যে আর্থিক সংকট, তিন মাসে ৪০০ মিলিয়নের বেশি লোকসান

১২

ভারতের জেন–জিদের নতুন ট্রেন্ড, আলোচনায় ‘ককরোচ জনতা পার্টি’

১৩

সান ডিয়েগো ইসলামিক সেন্টারে হামলা, উদ্বেগে মিশিগান ইমাম কাউন্সিল

১৪

মিশিগানে শ্রদ্ধা ও ভালোবাসায় উদ্‌যাপিত হলো মা দিবস

১৫

ফোবানার ৪০তম কনভেনশনে অংশ নেবেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

১৬

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের হোটেল খাতে বাড়ছে দুশ্চিন্তা

১৭

প্রযুক্তি বাজারে নতুন চমক, উন্মোচনের পথে ‘ট্রাম্প মোবাইল’

১৮

জাতীয় পর্যায়ে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করলো বড়লেখার আকিলা ফারহা

১৯

স্বাক্ষরের সামান্য ভুলেও বাতিল হতে পারে এইচ-১বি ও গ্রিন কার্ড আবেদন

২০