বাংলা সংবাদ ডেস্ক
২৯ অগাস্ট ২০২৪, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কী এক মধুর প্রতিশোধ!

অভিনব এক প্রতিশোধের ঘটনা ঘটেছে চীনে। সেখানকার এক মহিলা পুরানো খারাপ আচরণের প্রতিশোধ নিতে একটি দোকানে গিয়ে নগদ ৭১ লাখ টাকা গণনা করিয়ে তারপর কোন পন্য না কিনেই চলে যান। ব্যাঙ্ক নোটগুলি গুনতে ওই দোকানের কর্মচারীরা প্রায় দুই ঘন্টা সময় ব্যয় করেছিল।  মহিলার এই প্রতিশোধের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে।

 

 

চীনের স্ট্রেইট টাইমস জানিয়েছে, চংকিং-এর স্টারলাইট প্লেস শপিং সেন্টারে ঘটনাটি ঘটে, যেখানে মহিলাটি জুন মাসে কাপড় কেনার জন্য যান।

চীনের ওই মহিলা লুইস ভিটন নামের অভিজাত একটি স্টোরের কর্মীদের দিয়ে দুই ঘণ্টার মধ্যে নগদ ৬ লাখ ইউয়ান (৭০ লাখের বেশি) টাকা গণনা করান এবং অন্য অজুহাত দেখিয়ে কেনাকাটা না করেই চলে যান। এটি ছিল তার ওই দোকানে পূর্ববর্তী সময়ে তিনি যে খারাপ আচরণ পেয়েছিলেন তারই প্রতিশোধ। যেখানে তিনি বিক্রয় কর্মীদের দ্বারা অসম্মানিত হয়েছিলেন।  তিনি অভিযোগ করেন যে কর্মীরা তার অনুরোধ উপেক্ষা করে, পুরানো জিনিসপত্র দেখিয়ে এবং অধৈর্যতা প্রদর্শন করে তার সাথে খারাপ আচরণ করে। চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জিয়াওহংশুতে ওই ক্রেতা, তার গল্পটি লিখে দাবি করেছিলেন যে, তিনি যখন পানি চেয়েছিলেন স্টাফরা তখন তাকে উপেক্ষা করেছিল। দোকান থেকে বেরিয়ে যাওয়ার পর, তিনি বিলাসবহুল ওই ব্র্যান্ডটির সদর দফতরে একটি অভিযোগ দায়ের করার চেষ্টা করেছিলেন কিন্তু তাতেও কোন সাড়া পাননি।

 

চীনের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই ঘটনটিকে ‘বছরের সবচেয়ে সন্তোষজনক প্রতিশোধ’ বলে অভিহিত করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, এই সমাপ্তি খুবই আনন্দদায়ক। আমি সবসময় ভাবি কেন এই দোকান সহকারীরা এত অহংকারী ! অন্য একজন মন্তব্য করেছেন, ‘তারা বিলাস দ্রব্য বিক্রি করে, কিন্তু এর মানে এই নয় যে তারা নিজেরাই বিলাসবহুল পণ্য।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০