২ অগাস্ট ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে আগামীকাল শুরু হচ্ছে ১৫ তম বাংলাদেশি-আমেরিকান ফেস্টিভ্যাল

আগামীকাল শুরু হচ্ছে মিশিগানে বাংলাদেশি-আমেরিকান ফেস্টিভ্যাল

জন্মভূমির স্পর্শ নতুন বাসভূমে” এই শ্লোগানকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে (১৫ তম) পনেরো তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল ২০২৪।

আগামী শনি ও রবিবার ( ৩ ও ৪ আগষ্ট ) ওয়ারেন সিটি স্কয়ার চত্বরে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান বাম।

ফেস্টিভ্যালকে সামনে রেখে নানা আয়োজন হাতে নিয়েছেন আয়োজকেরা। এ উপলক্ষে গত রোববার (২৮ জুলাই) এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা। বামের সভাপতি জাবেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদের সঞ্চালনায় মেলার সার্বিক বিষয় উপস্থাপন করেন।

আয়োজকরা জানান, ফ্যাস্টিবল জমজমাট ও প্রাণবন্ত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মিশিগানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিনোদনের সুযোগ করে দিতে এবং দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার উদ্দেশ্যে এই ফেস্টিভ্যালটি আয়োজন করা হয়েছে।

ফেস্টিভ্যালে বিভিন্ন রকমের স্টলের পাশাপাশি রয়েছে ওয়াটার ফাউন্টেন ও শিশুদের জন্য বিনোদন সহ আকর্ষনীয় সব ইভেন্ট। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পীদের মধ্যে কন্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ, নয়া দামান’ খ্যাত কণ্ঠশিল্পী তোসিবা, সোপার হিট সোনা পাখি গানের কন্ঠশিল্পী ওয়াহিদ, আলোচিত সংগীতশিল্পী জেফার রহমান, বাউল সম্রাট কালা মিয়া সহ নর্থ আমেরিকার সংগীত শিল্পীরা।

ফেস্টিভালে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে র‌্যাফেল ড্র। র‍্যাফেল ড্র’তে থাকবে একটি গাড়ীসহ আকর্ষণীয় পুরষ্কার।

অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরী। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান (বাম) এর কর্মকর্তা ও নেতৃবৃন্দসহ মিশিগানের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক মেলা সার্থক ও সুন্দর করতে উপস্থিত সবার সাহায্য ও সহযোগিতা কামনা করেন। সাংবাদিক সম্মেলন শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়। ফেস্টিভালে প্রবাসী বাংলাদেশীসহ সকলকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

১

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

২

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

৩

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

৪

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

৫

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

৬

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

৭

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

৮

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

৯

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১০

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১১

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১২

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১৩

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

১৪

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

১৫

মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

১৬

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১৭

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

১৮

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১৯

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

২০