শফিক রহমান
১৪ জুলাই ২০২৪, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা: বর্তমান প্রেসিডেন্ট জো-বাইডেনের নিন্দা জ্ঞাপন

গত ১৩ জুলাই আমেরিকার পেন্সিলভেনিয়ায় নির্বাচনী জনসভায় আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আহত হয়েছেন। এসময় তিনি বক্তৃতা দিচ্ছিলেন। তবে এই হামলা গুরুতর নয়। সন্দেহভাজন হামলাকারীর সাথে পুলিশের গুলিতে নিহত হয়েছেন আরও একজন সমর্থক ।

 

এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে বর্তমান প্রেসিডেন্ট জো-বাইডেন। তিনি এক বিবৃতিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর এই সহিংসতার ঘটনায় সকলের নিন্দা জানানো উচিত বলে জানান।

 

তিনি আরও বলেন, এই হামলা সম্পর্কে তাকে বিস্তারিত জানানো হয়েছে। তিনি অতি শীঘ্রই তার সাথে আলাপ করে খোঁজ খবর জানবেন ও আমরা এই ধরনের ঘটনা মেনে নিতে পারছি না বলেও জানান। এই অতর্কিত হামলার এক ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে তাতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্প তখন দাঁড়িয়ে তার নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেিলেন। তখন তার কান ঘেঁষে একটি বন্ধুকের ঘুলি চলে যায় ও সাথে সাথে তিনি মঞ্চে বসে পড়েন ও তার সমর্থকদের চিৎকারও শুনা যায়। পরে সিক্রেট সার্ভিসের সদস্যরা দ্রুত তাকে গাড়িতে তুলেন তখন কান ও গালে রক্ত ঝরছিল। গাড়িতেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল, তবে তার প্রচার শিবির বলছে এই হামলা গুরুতর নয়।

 

এদিকে এই অতর্কিত হামলার আরও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশী আমেরিকান রিপাবলিকান পার্টির এনওয়াইসি ডিসটিক-২৫ এর কাউন্সিলম্যান পদপ্রার্থী শাহ শহীদুল হক ও নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান রিপাবলিকান পার্টির সংগঠক বিডি আমরার সভাপতি নাসির আলী খান পল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ সদস্যকে পাত্তাই দিচ্ছেন না উপজেলা প.প কর্মকর্তা, স্থানীয় মহলে চাপা ক্ষোভ

চুক্তি জটিলতায় মিশিগান মেডিসিন ছাড়তে হতে পারে আড়াই লাখ রোগীকে

ট্রাম্প-নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা ইরানের, পুরস্কার ৫৮ মিলিয়ন ডলার

ইরানের মানচিত্রে মার্কিন পতাকা, ট্রাম্পের পোস্ট ঘিরে তোলপাড়

টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মিশিগানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড’

ভুয়া তথ্য দিয়ে মার্কিন নাগরিকত্ব, ১২ জনের সিটিজেনশিপ বাতিলের উদ্যোগ

মিশিগানে এডভোকেট বৃন্দের পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

১০

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

১১

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

১২

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

১৩

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

১৪

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

১৫

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

১৬

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

১৭

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

১৮

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

১৯

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০