১৪ জুলাই ২০২৪, ২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের ওপর হামলা: সন্দেহভাজনের গাড়ি ও বাড়িতে বিস্ফোরক পদার্থ মিলেছে

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা চালানো তরুণের গাড়িতে বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে বলে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।

 

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও সিএনএন জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকসের গাড়িটি বাটলারে ট্রাম্পের সমাবেশস্থলের কাছেই পার্ক করা ছিল। এর ভেতরে বিস্ফোরক পদার্থ পাওয়া গেছে।

 

স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়ার বাটলার এলাকায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প। তখনই তাঁর ওপর এ হামলার ঘটনা ঘটে। পাশের একটি ভবনের ছাদ থেকে গুলি চালান ক্রুকস। হামলার পর ট্রাম্পের একটি কান থেকে রক্ত ঝরতে দেখা যায়। এ সময় গুলিতে নিহত হন সমাবেশে অংশ নেওয়া এক ব্যক্তি। গুরুতর আহত হন দুজন।

 

২০ বছর বয়সী টমাস ম্যাথিউ ক্রুকস পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বেথেল পার্ক এলাকার বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা এফবিআই। হামলার পেছনের কারণ খতিয়ে দেখছে তারা।

 

এদিকে এপি ও সিএনএন উভয়ই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বরাত দিয়ে জানিয়েছে ক্রুকসের বাড়িতেও বিস্ফোরক পদার্থ পাওয়া গেছে। বিবিসি জানিয়েছে, গাড়ি পার্কিংস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয়েছে।

 

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটারদের তালিকা থেকে জানা গেছে, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিরই একজন নিবন্ধিত ভোটার ছিলেন ক্রুকস। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন ট্রাম্প। এই নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হতেন ক্রুকস। হামলা চালানোর সময় তাঁর হাতে এ আর-১৫ আধা স্বয়ংক্রিয় রাইফেল ছিল বলে মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

 

বাটলার এলাকায় যেখানে ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটেছে, সেখান থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে বসবাস করতেন ক্রুকস। হামলার পর আজ রোববার যুক্তরাজ্যের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ‘বিশেষ নিরাপত্তার কারণে’ বেথেল পার্ক এলাকার আকাশপথ বন্ধ করে দিয়েছে তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ সদস্যকে পাত্তাই দিচ্ছেন না উপজেলা প.প কর্মকর্তা, স্থানীয় মহলে চাপা ক্ষোভ

চুক্তি জটিলতায় মিশিগান মেডিসিন ছাড়তে হতে পারে আড়াই লাখ রোগীকে

ট্রাম্প-নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা ইরানের, পুরস্কার ৫৮ মিলিয়ন ডলার

ইরানের মানচিত্রে মার্কিন পতাকা, ট্রাম্পের পোস্ট ঘিরে তোলপাড়

টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মিশিগানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড’

ভুয়া তথ্য দিয়ে মার্কিন নাগরিকত্ব, ১২ জনের সিটিজেনশিপ বাতিলের উদ্যোগ

মিশিগানে এডভোকেট বৃন্দের পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

১০

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

১১

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

১২

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

১৩

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

১৪

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

১৫

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

১৬

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

১৭

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

১৮

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

১৯

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০