বাংলা সংবাদ ডেস্ক
১৯ জুন ২০২৪, ১১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হবিগঞ্জের বন্যা পরিস্থিতি সম্পর্কে সবশেষ যা জানা যাচ্ছে

ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদী, কালনী, কুশিয়ারা ও করাঙ্গী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া বিভিন্ন স্থানে নদীর বাঁধের ওপর দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। ফলে আতঙ্কিত হয়ে পড়ছে এলাকাবাসী।

গত দুই দিন ধরে অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে খোয়াই নদীর পানি বিকেলে পর্যন্ত ৮৫ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। নদীর জালালাবাদ অংশে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। তবে খোয়াই নদী রক্ষায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে নবীগঞ্জ উপজেলা কালনী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বাঁধের ওপর দিয়ে দীঘলবাক এলাকায় কয়েকটি গ্রামে পানি প্রবেশ করছে। ফলে নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে।

আজমিরীগঞ্জ উপজেলা কুশিয়ারা নদীর পানি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাহুবল উপজেলা করাঙ্গী নদীর পানিও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত। বিকেল পর্যন্ত বিপদৎসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশল শামীম হাসনাঈন মাহমুদ জানন, খোয়াই নদীর পানি কমতে শুরু করেছে।

ভারতের বাল্লা এলাকায় পানি কমছে। তিনি বলেন, শহর রক্ষার্থে আমাদের প্রস্তুতি রয়েছে। কোনো স্থানে ভাঙনের চেষ্টা হলে দ্রুত জিও ব্যাগ ফেলা হবে। আশা করা হচ্ছে শহরের কোনো ক্ষতি হবে না। এ ছাড়া কালনী, কুশিয়ারা ও করাঙ্গী নদীর পানিও বাড়ছে।

এদিকে নদীপাড়ের বাসিন্দারা আতঙ্কে রয়েছে। যেকোনো সময় বাঁধ ভেঙে তলিয়ে যেতে পারে আশপাশের এলাকা। আরটিভি

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০