৮ জুন ২০২৪, ৬:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রুশ-নিয়ন্ত্রিত লুহেনস্ক এবং খেরসন অঞ্চলে ইউক্রেনের হামলায় ২৬ জন নিহত

ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত লুহেনস্ক এবং খেরসন অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে খেরসনের ২২ জন ও লুহেনস্কের ৪ জন রয়েছেন। পৃথক পৃথক হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ।

স্থানীয় সময় শুক্রবার (৭ জুন) ওই হামলা ও হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে দ্য মস্কো টাইমস। খেরসনের রাশিয়ান দখলদার কর্তৃপক্ষের প্রধান ভ্লাদিমির সালদো টেলিগ্রামে লিখেছেন, ইউক্রেনের হামলায় দক্ষিণ খেরসনের সাদোভ গ্রামের একটি বিপণিবিতান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে সেখানের সব কর্মচারী ও ওই সময় অবস্থান নেওয়া পর্যটক নিহত হয়েছেন।

 

রুশ মিডিয়া সালদো বলেন, ওই বিতানে একটি হিমার্স ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ২২ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। বিস্ফোরণের পর পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দারা আহতদের উদ্ধারে ছুটে আসেন।

ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের মাধ্যমে ‘বেসামরিক নাগরিক হত্যা’র নিন্দা জানান সালদো।

 

এদিকে লুহেনস্কে রুশ-নিযুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, সেখানের প্রধান শহরের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছেন।

এই অঞ্চলের রাশিয়া-নিযুক্ত প্রধান লিওনিড পাসেচনিক জানান, লুহেনস্ক শহরটি শুক্রবার সকালে ‘বিশাল’ ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে।

 

আঞ্চলিক স্বাস্থ্যমন্ত্রী নাটালিয়া পাশচেঙ্কো বলেছেন, ৪৬ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে আট বছর বয়সী এক বালক এবং তিনজন কিশোরও রয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা ‘গুরুতর’।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর কয়েক মাসের মধ্যেই দেশটির দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলকে দখলে নেয় রাশিয়ার সেনাবাহিনী। ওই বছরের সেপ্টেম্বর মাসে এসব অঞ্চল রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে মস্কো।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০