৬ জুন ২০২৪, ৪:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাস

চলছে টি-২০ বিশ্বকাপের নবম আসর। বৈশ্বিক এই আসরে নিজেদের বিশ্বকাপ মিশন শুরুর ম্যাচে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান। যেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে। আর সেই সুপার ওভারেই কপাল পুড়েছে বাবর-রিজওয়ানদের।

 

শুক্রবার (৬ জুন) যুক্তরাষ্ট্রের ডালাসে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। শুরুতে ব্যাট করে যুক্তরাষ্ট্রকে ১৬০ রানের লক্ষ্য দিয়েছে বাবর আজমের দল। জবাবে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত লড়াই করে ম্যাচ ড্র করেছে যুক্তরাষ্ট্র। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে তারাও সংগ্রহ করেছে ১৫৯ রান। এতে করে ফলাফল নির্ধারণের জন্য ম্যাচ গড়ায় সুপার ওভারে। যেখানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ব্যাটিংয়ে নামেন অ্যারন জোনস এবং হারমিত সিং।

 

 

অভিজ্ঞ মোহাম্মদ আমিরের করা এই সুপার ওভারে যুক্তরাষ্ট্রের ব্যাটাররা নেয় এক উইকেটে ১৮ রান। জবাবে পাকিস্তানের পক্ষ থেকে শুরুতেই নামেন ইফতিখার আহমেদ ও ফখর জামান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেত্রভালকরের করা সুপার ওভারের প্রথম বল ডট হলেও পরের বলেই বাউন্ডারি হাঁকান ইফতিখার। এরপরের বল ওয়াইড দেয় নেত্রভালকর। তবে তারপরের বলে তুলে নেন ফখর জামানের উইকেট।

 

এরপর ক্রিজে আসেন হার্ড হিটিং অলরাউন্ডার শাদাব খান। এবার আবারও আরেকটি ওয়াইড দেন নেত্রভালকর। তারপরের বলটিতে বাউন্ডারি হাঁকান শাদাব খান। এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রয়োজন ছিল ২ বলে ৯ রান। এরপরের বলে দুই রান নেন শাদাব। শেষ বলে ৭ রানের প্রয়োজন ছিল। কিন্তু সেখানে মাত্র এক রান সংগ্রহ করতে পারে পাকিস্তান। আর এতে করেই সুপার ওভারে ধরাশায়ী হয়েছে পাকিস্তান। আর এ ম্যাচের মধ্য দিয়ে ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

২

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৩

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৪

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৬

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৭

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৮

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৯

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১০

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১১

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১২

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৩

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৪

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৫

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৬

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৮

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৯

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

২০