১৯ অক্টোবর ২০২৩, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির দাবিতে মার্কিন পার্লামেন্ট ভবনে ইহুদিদের বিক্ষোভ

গাজায় ইসরায়েলি সহিংসতার প্রতিবাদে এবং অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে ক্যাপিটল হিলে প্রবেশ করে বিক্ষোভ করেছেন যুক্তরাষ্ট্রের ইহুদি সম্প্রদায়ের শত শত মানুষ। তারা বাইডেন প্রশাসনকে যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়ার আহ্বান জানায়।

বুধবার (১৮ অক্টোবর) ‘জুইশ ভয়েস ফর পিস’ নামে একটি সংগঠনের সদস্যরা মার্কিন কংগ্রেসের ভেতরে ঢুকে গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

বিক্ষোভে কয়েক ডজন ইহুদি ধর্মগুরু (র‌্যাবাই) যোগ দিয়েছিলেন বলেও জানা গেছে।

বিক্ষোভকারীদের পরিহিত কালো টি–শার্টে লেখা—‘ইহুদিরা বলছে যুদ্ধবিরতি চাই’ এবং ‘আমাদের দোহাই দিয়ো না’। বিক্ষোভকারীরা একটি ভবনের মেঝেতে বসে হাততালি ও গান গেয়ে প্রতিবাদ জানান। তাঁদের হাতে একটি বড় ব্যানার লেখা ছিল, ‘যুদ্ধবিরতি’ এবং ‘গাজাকে বাঁচতে দাও’।

এদিন সংগঠনটির এক্স (সাবেক টুইটার) পোস্টে বলা হয়েছে, কয়েক শ আমেরিকান ইহুদি কংগ্রেসে অবস্থান করছে। কংগ্রেস গাজায় যুদ্ধবিরতির ঘোষণা না দেয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। কয়েক হাজার মার্কিন ইহুদি বাইরে প্রতিবাদ করছেন। সাড়ে ৩০০ জন কংগ্রেসের ভেতরে আছেন। তাদের মধ্যে দুই ডজন র‌্যাবাই আছেন। আমরা আবেদনমূলক প্রতিরোধ করছি।

জুইশ ভয়েস ফর পিস’র পক্ষ থেকে বলা হয়েছে, তারা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কথা বলে এবং মনে করে, ইহুদি ধর্মের অবস্থান জায়নবাদের ওপরে।

সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, যুদ্ধবিরতি হচ্ছে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর চলমান গণহত্যা বন্ধের প্রথম উদ্যোগ। অবরুদ্ধ গাজায় ২০ লাখের বেশি ফিলিস্তিনি আটকা পড়ে আছে।

বিক্ষোভ অংশ নেওয়া একাধিক ব্যক্তি সিবিএস নিউজকে বলেন, বাইডেন প্রশাসন এই মুহূর্তে ইসরায়েলকে চাপ দেওয়ার রাখে। নিরপরাধ মানুষদের প্রাণ বাঁচাতে এটি করতে হবে। অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। বাইডেন প্রশাসনকে চোখ খুলে তাকানোর অনুরোধ করেন তাঁরা। একজন বলেন, ‘গাজায় কী ঘটছে দেখুন। গাজায় ধ্বংসযজ্ঞ দেখুন। আমি এই মুহূর্তে যুদ্ধবিরতির দাবি জানাচ্ছি।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বিপুলসংখ্যক ইহুদি ধর্মাবলম্বী বসবাস করেন। তাঁদের মধ্যে নানা ধর্মীয় গোষ্ঠী আছে। সেখানকার উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি ইসরায়েল রাষ্ট্রের বিরোধিতা করেন।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের তালিকা চূড়ান্ত

এপস্টিন নথি ইস্যুতে পাম বন্ডিকে বরখাস্তের পথে ট্রাম্প

মার্কিন ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর কোনো প্রেসিডেন্ট আগে কি এমনটা করেছেন?

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

জলবায়ু ক্ষতির তিন দশক ১০ ট্রিলিয়ন ডলারের ক্ষতি করেছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পবিরোধী আন্দোলনে রাজপথে লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্প

ফ্লোরিডায় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত

মিশিগানে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিঠা উৎসব ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

কর্নেল ওসমানী যেভাবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হয়ে উঠলেন

১০

ইরান কি আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম

১১

আস্থা, অগ্রযাত্রা ও সম্ভাবনার নতুন দিগন্তে “বাংলা সংবাদ” আটটি সফল বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ

১২

ডানকিন ডোনাটসের ফ্র্যাঞ্চাইজিকে দেড় মিলিয়ন ডলার জরিমানা

১৩

নিউইয়র্কে “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের প্রদর্শনী

১৪

যুক্তরাষ্ট্রজুড়ে প্রচারিত হবে রাজীদ সিজনের ‘কাদিশ’

১৫

নিউইয়র্কে ৩০ লাখের বেশি অভিবাসী সহায়তা কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশ

১৬

মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান

১৭

নতুন আইআরএস নিয়মে কর ফেরত পেতে দেরি, অনেকের অর্থ ‘ফ্রিজ’

১৮

যুক্তরাষ্ট্রে আশ্রয়ের অধিকার সীমিত করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

১৯

যুক্তরাষ্ট্রে ট্যাক্স রিফান্ড জালিয়াতি মামলায় ৩ ব্যক্তির কারাদণ্ড

২০