৩ অক্টোবর ২০২৩, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেপালে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, আহত ১১

 

নেপালে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির পশ্চিমাঞ্চলের একটি জেলায় ভূমিধস ও অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১১ জন। সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে ভূমিকম্পে প্রধান একটি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে ।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা রমা আচার্য ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ভারত-সীমান্ত লাগোয়া নেপালের বাঝাং জেলায় ৬ দশমিক ৩ ও ৫ দশমিক ৩ মাত্রার দুটি ভূমিকম্পের পর ভূমিধস হয়েছে। এতে দক্ষিণাঞ্চলের একটি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

প্রায় ৩০ মিনিটের ব্যবধান ছিলো নেপালের তালকোট ও চানপুরের ভূগর্ভে উৎপত্তি হওয়া এই জোড়া ভূমিকম্পের।

মঙ্গলবার (৩ অক্টোবর) নেপালের বাঝাং জেলায় ৬ দশমিক ৩ এবং ৫ দশমিক ৩ মাত্রার দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে বলে নিশ্চিত করেছে নেপালের জাতীয় ভূমিকম্প কেন্দ্র । তারা বলেছে, ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ ও ৫ কিলোমিটার ভূগর্ভে।

নেপালের ভূমিকম্পে ভারতের রাজধানী নয়াদিল্লি ছাড়াও দেশটির উত্তরাঞ্চলও কেঁপে উঠেছে। দিল্লিতে লোকজনকে বাড়িঘর ও অফিস থেকে রাস্তাঘাটে বেরিয়ে আসতে দেখা যায়। তবে ভূমিকম্পে ভারতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

নেপালের পুলিশ গণমাধ্যমকে জানায়, ভূমিকম্পে সাত নারী ও চারজন পুরুষ আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ভূমিকম্পের ফলে সৃষ্ট আরেকটি ভূমিধসে একজন নারী নিখোঁজ রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০