৫ অগাস্ট ২০২৩, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশি ফুটবল ভক্তরা গড়লেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

মাত্র ৪৮ ঘণ্টায় ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন বাংলাদেশি ফুটবলপ্রেমীরা। প্রিয়দলের জার্সি পরে ছবি আপলোড দিলেন ‘ওয়ার্ল্ড কাঁপানো ফ্যানস’-এর ওয়েবসাইটে। ফুটবলের প্রতি বাংলাদেশিদের ভালোবাসা আরো একবার প্রমাণ হয়ে গেল।

২২-এর ডিসেম্বরে বিশ্বকাপ ফুটবল চলাকালীন মাত্র ৪৮ ঘণ্টায় ৫,৩৮২ জন বাংলাদেশি ফুটবলপ্রেমী তাদের প্রিয়দলের জার্সি পরে ছবি আপলোড দেন ‘ওয়ার্ল্ড কাঁপানো ফ্যানস’-এর ওয়েবসাইটে। সেই ছবিগুলো নিয়ে তৈরী হয় বিশ্বের সবচেয়ে বড় অনলাইন ফটো অ্যালবাম। যা একসময় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড পর্যন্ত গড়ায়। পুরো প্রক্রিয়ায় সহায়তা করে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ এবং প্রথম আলো ডটকম।

১৬ ডিসেম্বর রাত নয়টা থেকে শুরু করে ১৮ ডিসেম্বর রাত নয়টা পর্যন্ত ফিফা এবং প্রিয় দলের লোগো সম্বলিত জার্সি পরা ছবি ‘ওয়ার্ল্ড কাঁপানো ফ্যানস’-এর ওয়েবসাইটে আপলোড দেন ফুটবল অনুরাগীরা। ফুটবলের প্রতি বাংলাদেশিদের উন্মাদনা বিশ্বদরবারে তুলে ধরতেই নেয়া হয় এই উদ্যোগ। গিনেস কর্তৃপক্ষের গাইডলাইন অনুসরণ করে রেকর্ড গড়ার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েন অসংখ্য ফুটবলপ্রেমী।
নানা যাচাই-বাছাই শেষে সম্প্রতি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ওয়ার্ল্ড রেকর্ডের এই স্বীকৃতি দিলো গিনেস কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এর আগে ডেকর্ডটি যুক্তরাষ্ট্রের দখলে ছিলো। দেশটির ন্যাশনাল ফুটবল লীগ (এনএফএল)-এর বিভিন্ন দলের জার্সি পরে ৫,২৯৭ ব্যক্তি ছবি আপলোড দেন, যা দিয়ে তৈরি হয় অনলাইন ফটো অ্যালবাম।

বাংলাদেশের রেকর্ডটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১০

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১১

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১২

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১৩

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

১৪

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১৫

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১৬

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১৭

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৮

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৯

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

২০