আগামী ১৩ আগস্ট রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মিশিগানস্থ জকিগঞ্জ ওয়েল ফেয়ার সোসাইটি অব মিশিগান’র বার্ষিক বনভোজন । বনভোজনে ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ, পুরস্কার বিতরণী ও আকর্ষনীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।
Center Line Parks & Recreation -এ আয়োজিত এই বনভোজনে বাচ্চাদের দৌড়, মেমরি টেস্ট, ভলিবল প্রতিযোগিতা, রশি টানাটানি, মহিলাদের বালিশ দৌড় ও হাড়িভাঙ্গা, গ্রেজুয়েটদের ক্রেস্ট উপহার, মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা থাকবে।
এছাড়াও র্যাফেল ড্রতে ১ম পুরস্কার হিসেবে Detroit to Dhaka রিটার্ন বিমান টিকেট, ২য় পুরস্কার ৬৫” কালার টিভি, ৩য় পুরস্কার ডিপ ফ্রিজ, ৪র্থ পুরস্কার ৫০” কালার টিভি, বাইসাইকেলসহ অনেক অনেক পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
উক্ত বনভোজনে মিশিগানে বসবাসরত সকল প্রবাসীদের পরিবারবর্গ নিয়ে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের সভাপতি সৈয়দ সফিক আহমেদ, সাধারণ সম্পাদক আবুল কাসেম মো. ফাতেহ ও প্রচার সম্পাদক মিশকাত হুসেন।
মন্তব্য করুন